Friday, June 26, 2026

কলেজের মহিলা শিক্ষক-শিক্ষাকর্মীর বদলিতে নতুন বিজ্ঞপ্তি, মহিলাদের পাশেই সরকার

Date:

Share post:

কর্মক্ষেত্রে মহিলা নিরাপত্তা নিশ্চিত করতে ২০১৭-র আইনে কলেজ শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির ক্ষেত্রে নতুন নির্দেশিকা রাজ্য সরকারের (State Government)। কলেজের মহিলা শিক্ষক ও শিক্ষাকর্মীর বদলিতে সুরাহা করতে সম্প্রতি বিকাশ ভবনের তরফে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বিজ্ঞপ্তি অনুসারে কলেজের (College) শিক্ষিকা বা মহিলা শিক্ষকর্মীর স্বামী মারা গেলে বা স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ডির্ভোস নিলে স্পেশাল গ্রাইন্ডে বদলির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি মহিলাদের বদলির ক্ষেত্রে সন্তান পালনের বিষয়টিও বিবেচ্য বলে বিকাশ ভবন থেকে উচ্চশিক্ষা দফতরে নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। কঠিন অসুখের বদলির আবেদনের জন্য ক্যান্সার, হার্ট ডিজিজ, থ্যালাসেমিয়া সঙ্গে সিরিয়াস গাইনোকোলজিক্যাল ডিজঅর্ডারকে সংযোজন করা হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে।আরজি কর আবহে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর রাজ্য সরকার (State Government)। নাইট ডিউটির অব্যহতির প্রচেষ্টার পাশাপাশি এডুকেশন গ্রাউন্ডে মহিলা শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য এমন চিন্তা তারই প্রতিফলন। তাই স্বাভাবিক ভাবে খুশি বিভিন্ন কলেজের শিক্ষকারা। এ বিষয়ে এক কলেজের অধ্যক্ষ জানান “এতদিন বদলির শর্তগুলি এতটা স্পষ্ট ছিল না। এবার তা স্পষ্ট হওয়ায় বদলির আবেদনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে।“ শাসকদলের অধ্যাপক সংগঠনের ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল মন্তব্য করেন, “সরকার সকলের কথা মাথায় রেখেই আইন প্রণয়ন করে। যেমন ফিডব্যাক এসেছিল তার ভিত্তিতেই এই বিজ্ঞপ্তি।“









Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...