Saturday, April 4, 2026

বলের পাশাপাশি ব্যাট হাতে দাপট, ম্যাচের সেরা হয়ে কী বললেন অশ্বিন?

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় পায় ভারতীয় দল। ২৮০ রানে বাংলাদেশকে হারায় রোহিত শর্মার দল। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে দুরন্ত শতরানের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়েছেন ৬ উইকেট। এর সুবাদে হয়েছেন ম্যাচের সেরা। দলের হয়ে এমন পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত অশ্বিন। জানালেন, এই ম্যাচের ইনিংসটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

ম্যাচ শেষে অশ্বিন বলেন, “ কঠিন সময় দলের জন্য কিছু করে দেখানোর একটা সুযোগ পেয়েছিলাম। এমন পরিস্থিতি থেকে সতীর্থেরা অনেকে অতীতে দলকে টেনে তুলেছে। আমিও এবার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি। তাই এই ম্যাচের ইনিংসটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তবে আমি কিন্তু আগে বোলার। বল করাই আমার মূল কাজ। নিজেকে প্রথমে বোলার ভাবি। ব্যাটিংকেও যতটা সম্ভব ভাবার চেষ্টা করি। এখন ব্যাটিং এবং বোলিংকে আলাদা ভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি।” এখানেই না থেমে অশ্বিন আরও বলেন, “ চেন্নাইয়ে খেলা সব সময় আমার কাছে অন্য রকমের অনুভূতি। এই মাঠের গ্যালারিতে প্রচুর টেস্ট দেখেছি। আন্তর্জাতিক ক্রিকেট দেখেছি। সেই গ্যালারির সামনে ভাল পারফর্ম করতে পারলে ভালই লাগে।”

আরও পড়ুন- টেস্ট ক্রিকেটে ফিরে এসেই শতরান, নিজের প্রত্যাবর্তন নিয়ে কী বললেন পন্থ?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...