Monday, April 6, 2026

কলকাতা হাইকোর্টেও এবার শ্লীলতাহানি!

Date:

Share post:

কলকাতা হাইকোর্টেও এবার শ্লীলতাহানি! হাইকোর্টের এক মহিলা আইনজীবীকে শ্লীলতাহানির অভিযোগ চতুর্থ শ্রেনীর এক কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা আইনজীবী। অভিযুক্ত এক বিচারপতির বেঞ্চ ক্লার্ক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই মহিলা আইনজীবীর অভিযোগ, সকাল ১১টা নাগাদ হাইকোর্টের সি ব্লিল্ডিংয়ে লিফটে একা থাকার সুযোগ নিয়ে শ্লীলতাহানি করেন ওই চতুর্থ শ্রেনীর কর্মী। এরপর হাইকোর্টের অন্য আইনজীবী খবর দেন ওই তরুণী। অভিযুক্তকে এজলাস থেকে ডেকে নিয়ে রীতিমতো মারধর করা হয়। শেষপর্যন্ত হেয়ার স্ট্রিট থানায় খবর দেন হাইকোর্টের সিনিয়র আইনজীবীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় এবার হাইকোর্টের মহিলা আইনজীবীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। অভিযুক্তেদের গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- ফাঁকা বাড়িতে শিশুকে যৌন হেনস্থা! গ্রেফতার নদিয়ার বিজেপি নেতা

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...