Monday, April 6, 2026

‘না কেঁদে, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল বিনেশের’, কুস্তিগিরকে নিশানা যোগেশ্বরের

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে পদক হাতছাড়া হয় ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। ১০০ গ্রাম ওজন বৃদ্ধি পাওয়ায় ৫০ কেজি বিভাগে ফাইনালে নামতে পারেননি তিনি। এরপর কান্নায় ভেঙে পড়েন বিনেশ। এরপর বিনেশের পাশে দাঁড়ান বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। পাশে পেয়েছেন গোটা দেশবাসীকে। তবে এবার এই নিয়ে মুখ খুললেন আরেক ভারতীয় কুস্তিগির যোগেশ্বর দত্ত। তবে তিনি বিনেশের পাশে না দাঁড়িয়ে বরং বিনেশকে নিশান করলেন যোগেশ্বর। বললেন , ষড়যন্ত্রের অভিযোগ তুলে না কেঁদে, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল বিনেশের।

এই নিয়ে যোগেশ্বর বলেন,” অলিম্পিক্স থেকে বিনেশকে বাতিল করা হয়েছে। ওর উচিত ছিল দেশবাসীর সামনে ক্ষমা চাওয়া। তা না করে ও ষড়যন্ত্রের অভিযোগ করল। কেঁদে সকলের সহানুভূতি আদায়ের চেষ্টা করল। এমনকি, প্রধানমন্ত্রীকেও দায়ী করল। সকলে জানে, ওকে বাতিল করার সিদ্ধান্ত সঠিক। এক গ্রাম ওজন বেশি হলেও বাতিল করা হয়। তাহলে ওকে কেন করা হবে না?”

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেছিলেন বিনেশ ফোগাট। কিন্তু ফাইনালের দিন সকালে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় বাতিল করা হয় তাঁকে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেও পদক পাননি তিনি। বাতিল হওয়ার পরে ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন ভারতীয় কুস্তিগির।

আরও পড়ুন- শুভমনের সঙ্গে দুরন্ত ইনিংস, কোন মন্ত্রে সাফল্য পন্থের? ফাঁস করলেন ঋষভ নিজেই


Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...