Saturday, June 20, 2026

মঙ্গলে সিজিও কমপ্লেক্সে চিকিৎসক অপূর্ব, লাইনে সপ্তর্ষি-সঞ্জয় সহ নির্যাতিতার ২ সহপাঠী

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি কর ঘটনার তদন্ত করছে সিবিআই। প্রতি দিনই এই মামলায় সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৪৮ ঘণ্টা যেতে না যেতেই মঙ্গলবার দুপুরে সল্টলেকের সিজিও দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছন চিকিৎসক অপূর্ব বিশ্বাস। আরজি করের নির্যাতিতার দেহের ময়নাতদন্ত করেছিলেন চিকিৎসক অপূর্ব। যদিও কী কারণে তাঁকে তলব করা হয়েছিল, তা স্পষ্ট নয়। এদিন তিনি প্রায় দেড় ঘণ্টা ছিলেন সিজিওতে।

পাশাপাশি এদিন সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল আরজি কর মেডিক্যাল কলেজের দুই চিকিৎসক-ছাত্রীকে। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, ওই দুই পিজিটি নির্যাতিতার সহপাঠী ছিলেন। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন এই দুই পিজিটি। এদিন তাঁদের বয়ান রেকর্ড করে সিবিআই। অন্যদিকে মঙ্গলবার দুই পিজিটিকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে আসেন আরজি কর মেডিক্যাল কলেজের সুপার সপ্তর্ষি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাকে কিছু নথি জমা করতে বলা হয়েছিল। সে সব নথিতে আমি সই করলাম। দুই পিজিটিকে কেন আসতে বলা হয়েছিল, সেই নিয়ে কিছু বলতে পারব না। কারণ, তদন্ত চলছে।”

অন্যদিকে এদিন আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারীরা। আরজি কর ঘটনার সময় সঞ্জয়ই ছিলেন হাসপাতালের সুপার। পরে অভিযোগ উঠতেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন- ‘না কেঁদে, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল বিনেশের’, কুস্তিগিরকে নিশানা যোগেশ্বরের

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...