Saturday, June 20, 2026

জেলা সফরের দ্বিতীয় দিনে আজ বোলপুরে প্রশাসনিক বৈঠক মমতার

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগ কমলেও রাজ্যের বন্যা পরিস্থিতি (Flood Situation) উদ্বেগজনক। দুর্গতদের পাশে দাঁড়াতে দুদিনের জেলা সফরে বাংলার মুখ্যমন্ত্রী (CM)। এর আগে হাওড়া,হুগলি, মেদিনীপুর পরিদর্শন করেছেন। এবার বর্ধমান- বাঁকুড়ায় ত্রাণ বিলির পর মঙ্গলবার বীরভূমের বোলপুরে (Bolpur) প্রশাসনিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ম্যাসাঞ্জোর জলাধারের ছাড়া জলে বীরভূম জেলার বেশ কিছু এলাকা প্লাবিত। এই পরিস্থিতিতে যাতে বন্যা দুর্গতদের প্রশাসনিক সহায়তার কোনও অভাব না হয়, সেইদিকে জেলা শাসকদের নজর দেওয়ার নির্দেশ দিয়েছিল নবান্ন। এবার মুখ্যমন্ত্রী নিজে সরেজমিনে সবটা খতিয়ে দেখার পর বন্যা পরিস্থিতিসহ আরও একাধিক ইস্যু নিয়ে আজ বীরভূমের দায়িত্বে থাকা আধিকারিক ও কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। সূত্রের খবর তিহাড় জেল থেকে জামিনে মুক্ত হয়ে আজই বীরভূমে ফিরছেন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।


Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...