Sunday, May 31, 2026

আজ সুপ্রিম কোর্টে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে চাকরি হারানো ২৬ হাজার শিক্ষা কর্মীর ভবিষ্যৎ কী, সিদ্ধান্ত হবে আজ সুপ্রিম আদালতে (Supreme Court)।নিয়োগ মামলায় এসএসসির (SSC ) অধীনে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ রশিদির ডিভিশন বেঞ্চ। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য সরকার (Government of West Bengal)। পাশাপাশি শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফেও আলাদা আলাদা মামলা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। এদিন বেলা ১১টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হবে।

স্কুল সার্ভিস কমিশন (SSC) আগেই জানিয়েছিল যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চাকরিহারাদের মধ্যে থেকে বাছাই এর কাজ শুরু করে সিবিআইও (CBI) । সূত্রের খবর নবম থেকে দ্বাদশের শিক্ষক ও গ্রুপ বি, সি-তে কতজনকে নিয়োগ করা হয়েছে সেই সংক্রান্ত সব তথ্য আদালতে জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গত ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও ঐদিন একাধিক মামলার চাপ থাকায় দু সপ্তাহের জন্য এসএসসি মামলাকে পিছিয়ে দেওয়া হয়। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কী রায় দেয় সেদিকে নজর থাকবে।


Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...