Monday, May 4, 2026

পুষ্প বৃষ্টি আর উলুধ্বনিতে বোলপুরের বাড়িতে অনুব্রত

Date:

Share post:

দু’বছর এক মাস পর বোলপুুরের নিচুপট্টির বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মঙ্গলবার সকাল থেকে খবরের শিরোনামে বীরভূমের তৃণমূল সভাপতির বাড়ি ফেরার নানা দৃশ্য। ভোর সাড়ে চারটে নাগাদ নাগাদ দমদম বিমানবন্দর (NSCBI Airport) থেকে সড়কপথে বীরভূমের উদ্দেশে রওনা দেন সুকন্যা-অনুব্রত। সারা রাস্তা জুড়েই তৃণমূল (TMC )কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কোথাও স্লোগান কোথাও ফুলের তোড়া কোথাও আবার শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানালেন ঘাসফুলের কর্মী সমর্থকরা। সকাল ৯:১০ মিনিট নাগাদ অনুব্রত তাঁর বাড়িতে পৌঁছতেই কার্যত উৎসবের উচ্ছ্বাসে ভাসতে থাকে গোটা বীরভূম। শুরু হয় আবির খেলা, সবুজ রসগোল্লা বিতরণ।

বোলপুর শহরে ঢোকার কয়েক কিলোমিটার আগে থেকেই অনুব্রত ও সুকন্যাকে স্বাগত জানাতে রাস্তার পাশে ভিড় করেছিলেন তাঁদের অনুগামীরা। ২০২২ সালের অগাস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় অনুব্রতকে। এদিন বাড়ি ফিরেই নিজের দলীয় কার্যালয়ে গিয়ে বসেন তৃণমূল জেলা সভাপতি। সকলের সঙ্গে কুশল বিনিময় করার পর সংবাদমাধ্যমকে জানান, আদালতের উপর তাঁর ভরসা- বিশ্বাস রয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ঘাসফুলের নেতা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সারা দেশের মানুষ ভালোবাসেন। উৎসবের মরশুমে এই ঘরে ফেরা আনন্দের। আর কিছুক্ষণের মধ্যেই বোলপুরে প্রশাসনিক বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। অনুব্রত বলেন, শারীরিক কোনও সমস্যা না হলে তিনি অবশ্যই নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করবেন।


Related articles

সোহমের হার, খারাপ ফল তৃণমূলের টলি প্রার্থীদের, জিতলেন রুদ্রনীল

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই তারকাদের ঢল নামে ঘাসফুল শিবিরে। টলিউড তারকাদের ভোটের লড়াইয়ে নামায় তৃণমূল। ২০১১...

ফের অতিসক্রিয়তা! গণনা শেষের আগেই ‘সোনার বাংলা’র জয়গান রাজ্যপালের 

কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই রাজভবন থেকে রাজ্যপাল আর এন রবির অভিনন্দন বার্তা। রাজ্যের বিধানসভা নির্বাচনের ।ফলাফল কমিশনের ঘোষণার...

EVM-এ কারচুপির অভিযোগ: আদালতে যাওয়ার হুঁশিয়ারি তাপসী-অখিলের

বাংলায় ১৫ বছরের তৃণমূল (TMC) শাসনের অবসান! পদ্ম-শিবিরের ক্ষমতা দখলের ইঙ্গিতের মধ্যেই ‘EVM কারচুপি’র অভিযোগে সরব হলেন তৃণমূল...

জবরদস্ত প্রচারেও হল না শেষ রক্ষা! এবারও পরাজিত বামেদের তরুণ তুর্কিরা 

জবরদস্ত প্রচার করলেও মানুষের মন জিততে পারলেন না সিপিএম-এর তরুণ তুর্কিরা। স্লোগান থেকে গান, হেঁটে-গাড়িতে ঘোরা থেকে সোশ্যাল...