Monday, April 6, 2026

‘বিশ্ব বাংলা শারদ সম্মান’-এর আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন এবং অফলাইনে

Date:

Share post:

২০১৩ সাল থেকে রাজ্য সরকার দুর্গাপুজোর সেরা সম্মান ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার দিচ্ছে। এবছরও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য জেলায় পুজোগুলির মধ্যে থেকে বেশ কিছু পুজোকে নির্বাচিত করে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৪’ দেওয়া হবে।বুধবার কলকাতার অবনীন্দ্র সভাঘরে সাংবাদিকদের মুখোমুখি মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ তথ্য সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসু ও অন্য আধিকারিকরা স্পষ্ট করে দিলেন কতগুলি বিভাগে এই শারদ সম্মান কলকাতা ও জেলার পুজোর ক্ষেত্রে দেওয়া হবে।

কলকাতা ও সংলগ্ন এলাকা, দক্ষিণ দমদম পুরসভা, বরানগর পুরসভা এবং বিধাননগর পৌর সংস্থা এলাকায় সেরা প্রতিমা, সেরা মন্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজ সচেতনতার পুজো, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা বিভাগে পুরস্কার দেওয়া হবে।সমাজের বিশিষ্ট ব্যক্তিরা বিচারকের দায়িত্ব পালন করবেন। নির্বাচিত পুজো কমিটির ফলাফল মহাষষ্ঠীর দিন ঘোষণা করা হবে।

বিদেশের পূজা নির্দিষ্ট তিথি মেনে হয় না, সপ্তাহান্তে হয়।তাদের কাছ থেকে আবেদন পত্র নেওয়া হবে অনলাইনে। একইভাবে রাজ্যের বাইরের পুজোগুলি অনলাইনে আবেদন করতে পারবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন এবং অফলাইনে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য কলকাতা তথ্যকেন্দ্রে আবেদনপত্র পাওয়া যাবে। জেলার পুজোগুলির ক্ষেত্রে অফলাইনে সংশ্লিষ্ট জেলার জেলা মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দফতর থেকে আবেদন পত্র পাওয়া যাবে এবং জমা দেওয়া যাবে।

এবারের কলকাতা দূর্গা পূজার বিশেষ শোভাযাত্রা রেড রোড কার্নিভাল আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।বিস্তারিত তথ্যের জন্য যোগাযাগ করতে পারেন নীচের ওয়েবসাইটে-

www.egiyebangla.gov.in, www.wb.gov.in, www.wbicad.in, https//bbss.wb.gov.in









Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...