Friday, June 26, 2026

দ্বিতীয় দফাতেও কাশ্মীরে ভোটদান কম, কূটনীতিকদের এনে নজর ঘোরানোর চেষ্টা

Date:

Share post:

দ্বিতীয় দফার নির্বাচনেও ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে ব্যর্থ নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রথম দফায় (first phase) যেভাবে দিনের শেষে ৬১.১৩ শতাংশ ভোট পড়েছিল, সেই পথেই দ্বিতীয় দফার নির্বাচন (second phase election)। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের কূটনীতিকদের (diplomats) ‘কাশ্মীর নির্বাচন পর্যটনে’ এনে নজর ঘোরানোর চেষ্টা চালালো দিনভর কেন্দ্র সরকার। যদিও কেন্দ্রের এই উদ্যোগের সমালোচনায় মুখর ন্যাশানাল কনফারেন্স (NC) নেতা ওমর আবদুল্লা (Omar Abdullah)।

বুধবার জম্মু ও কাশ্মীরে (Jammu nad Kashmir) দ্বিতীয় দফার নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৪ শতাংশ। সব মিলিয়ে পাঁচ শতাংশ ভোট বাড়লেও তা প্রথম দফার থেকে কম হবে। এই দফায় নাশকতা প্রবণ একাধিক কেন্দ্র ও জেলায় নির্বাচন হয়েছে। সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ। সকাল থেকে ভোটদানের হার কম ছিল। শেষের দিকে দুপুরে রাজৌরি (Rajouri) বা সুরানকোট (Surankote) এলাকায় কিছুটা লাইন দিয়ে ভোটদানের আগ্রহ দেখা যায়।

এরই মধ্যে ১৫ দেশের কূটনীতিকদের (Diplomats) কাশ্মীর নির্বাচন ঘোরানোর ব্যবস্থা করে কেন্দ্র সরকার। প্রমাণ করার চেষ্টা করা হয় কাশ্মীর কত শান্তিপূর্ণ। তবে তাঁদের মূলত পিঙ্ক বুথ (pink booth) ও ডাললেকে (Dal Lake) ভাসমান বুথে ঘোরানো হয়। স্বাভাবিকভাবেই আমেরিকা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, রোয়ান্ডা প্রভৃতি দেশের কূটনীতিকরা ভাসমান ভোটকেন্দ্রের প্রশংসা করেন।

যদিও কেন্দ্র সরকারের এই উদ্যোগের সমালোচনা করেন ওমর আবদুল্লা। তিনি জানান, কাশ্মীর নিয়ে কোনও দেশের কোনও কূটনীতিককে মন্তব্যই করতে দেয় না কেন্দ্রের সরকার। প্রকৃত কাশ্মীর নিয়ে বিশ্বের বাকি দেশের ধারণা অসম্পূর্ণই থেকে যায়। সেখানে এভাবে কূটনীতিকদের ভোটের সময় নিয়ে আসা দ্বিচারিতার সঙ্গে তুলনা করেন তিনি।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...