Monday, March 16, 2026

ডিসেম্বরেই মিলবে আবাসের প্রথম কিস্তির টাকা, সমীক্ষা শুরু রাজ্যের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর ঘোষণা মত চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকার আবাস যোজনায় ১১ লক্ষ পরিবারকে বাড়ি করার জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে দেবে। এজন্য পুজোর আগেই রাজ্যজুড়ে প্রাপকদের তালিকা খতিয়ে দেখতে চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা শুরু হবে । চলতি সপ্তাহেই সেই সমীক্ষার জন্য গাইডলাইন প্রকাশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। যাদের নাম আবাস প্রাপকদের তালিকায় রয়েছে তারা বাড়ি পাওয়ার উপযুক্ত তা খতিয়ে দেখতেই এই সমীক্ষা করা হচ্ছে।

পাশাপাশি জেলাশাসকদের জেলাওয়াড়ি আবাস যোজনার উপভোক্তাদের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত তালিকা তৈরি কারা নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেই তালিকা চূড়ান্ত করে নবান্নে পাঠিয়ে দিতে বলা হয়েছে। সেই তালিকা খতিয়ে দেখার পর চূড়ান্ত পর্য়ায়ের সমীক্ষা করা হবে। তার পরেই নির্ধারিত সূচি মেনে আবাস প্রাপকদের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন- সুখবর! উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করল SSC

 

 

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...