Friday, June 26, 2026

পঞ্চায়েত ব্যবস্থা সরাসরি নিয়ন্ত্রণে কেন্দ্রের উদ্যোগের তীব্র বিরোধিতা বিমানের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকার রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা সরাসরি নিয়ন্ত্রণের উদ্যোগ করছে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সম্প্রতি নয়া দিল্লিতে  সারাভারত অধ্যক্ষ সম্মেলনে লোকসভার অধ্যক্ষ মারফত এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি জানান। ওই সম্মেলন থেকে ফিরে আজ বিমান বাবু বিধানসভা ভবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালনের অনুষ্ঠানে যোগ দেন। এর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তেরে তিনি বলেন, ওই প্রস্তাব বাস্তবায়িত করতে কেন্দ্রীয় সরকার একটি আইন প্রণয়নের কথাও ভাবছে।

তবে তিনি এবং বেশ কয়েকটি রাজ্যের অধ্যক্ষ এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে । এর মধ্যে কয়েকটি বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘পঞ্চায়েত সরাসরি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করবে। লোকসভার স্পিকার তা  কনফারেন্সে প্রস্তাব করেন। আমি সেখানে আপত্তি জানিয়েছি। কেন্দ্র সরাসরি রাজ্যকে বাদ দিয়ে কাজ করতে চায়। ওরা রাজ্যের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চায়। এই সব তার পরিকল্পনা। পঞ্চায়েত ব্যবস্থা আমাদের রাজ্যের অধীনে অত্যন্ত ভাল ভাবে চলছে।’

অন্যদিকে, কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার অভিযোগ নিয়েও অধ্যক্ষ সম্মেলনের মঞ্চে সরব হয়েছেন বলেও অধ্যক্ষ জানিয়েছেন। তাঁর অভিযোগ, ‘আস্তে আস্তে আমাদের রাজ্যে বাংলায় নানা প্রভাব খাটাতে চাইছে। রাজ্যের নানা ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চাইছে। এটা কিন্তু যুক্তরাষ্ট্র কাঠামোর উপর আঘাত। এবার না কোনও দিন বলে বসে বিধানসভা পরিচালনা করবে কেন্দ্র। এমএলএ, এমপি আমাদের বাংলায় কীভাবে কাজ করবে। বাংলায় কথায় কথায় তাদের বাড়িতে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এরা কাজ করবে কী করে? এরা তো সবাই আতঙ্কে থাকছে। মানুষের জন্য ভয় ভীতিহীন ভাবে কী করে কাজ করবে। আমাদের বিধানসভায় এটা বেশি করে হচ্ছে। এটা যথাযথ নয়।’









Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...