Saturday, June 20, 2026

আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ফের পথে সিপিএমের ছাত্র-যুব-মহিলা

Date:

Share post:

আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার ফের পথে নামল সিপিআইএমের ছাত্র, যুব মহিলা সংগঠন। প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় জড়ো হন  বাম কর্মীরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে পৌঁছায় ধর্মতলায়। সেই জনসভা থেকে স্পষ্ট ঘোষণা করা হয়, আরজি কর কাণ্ডে অপরাধীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত, রাজ্যজুড়ে বামেদের লাগাতার প্রতিবাদ চলবে।

এদিন ধর্মতলার জনসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা নিয়ে কটাক্ষ করেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন,  ১৪৪ ধারা জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার। আগের কমিশনার বিনীত গোয়েলকে অপসারণের জন্য রাজ্যজুড়ে আন্দোলন চলে। বিচার না পাওয়া পর্যন্ত আমরা নড়ছি না।আমাদের আন্দোলন চলবে। মিছিলে এসে বাম নেত্রী দীপ্তিতা ধর জানিয়েছেন, থ্রেট কালচার, রেপ কালচার এখনও রাজ্যে চলছে। কল্যাণী মেডিকেল কলেজের কথা আমাদের জানা আছে। এদিন হাওড়া, শিয়ালদহ-সহ একাধিক জেলা থেকে বাম কর্মী সমর্থকরা ধর্মতলায় এসে সমাবেশ করে। রাজ্যের নারী স্বাধীনতা ও নিরাপত্তা সুনিশ্চিত করাতে হবে, এমনই দাবি বামেদের।









 

Related articles

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...