Tuesday, June 23, 2026

পেট্রাপোল দিয়ে বাংলায় এলো ‘সে’, পুজোর শেষ পাতে জমবে ভাপা-সরষে

Date:

Share post:

সারা বর্ষা যারা বাংলাদেশের ইলিশের (Hilsa) স্বাদ নেওয়ার অপেক্ষা করেছেন তাঁদের অপেক্ষার অবসান শুক্রবারের বাজারেই হতে চলেছে। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ পেট্রাপোল (Petrapole) সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করল এবছরের প্রথম ইলিশ ভর্তি বাংলাদেশের ট্রাক। একদিকে মাছের স্বাদ নিতে পেরে যেমন চোখ চকচক করছে বাঙালির, তেমনই ভারতে ব্যবসা করতে পেরে খুশি বাংলাদেশের ব্যবসায়ীরাও।

বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর পেরিয়ে পেট্রাপোলে ইলিশ বোঝাই ট্রাক পৌঁছাতেই যেন বিয়েবাড়ির বর দেখার শখ মিটল বাঙালির। অন্তর্বর্তী সরকার গঠনের পরে বাংলাদেশ (Bangladesh) ঘোষণাই করে দিয়েছিল তাদের দেশের চাহিদা পূরণ না করে বাংলাদেশে এবছর ইলিশ রপ্তানি হবেই না। পরে তাতে আরও সংযোজন করে ভারতে ইলিশ রপ্তানিতেই নিষেধাজ্ঞা জারি হয়। তবে ব্যবসা বড় দায়। ভারতের মতো ইলিশের বাজার ধরতে না পারলে বাংলাদেশেরই যে আর্থিক ক্ষতি তা বুঝেই ফের রপ্তানিতে ছাড় দেওয়া হয়।

সেই মতো বৃহস্পতিবার প্রথম ইলিশের কনসাইমেন্ট (consignment) পৌঁছালো ভারতে। মোট ৪৪ হাজার ২৬০ কেজি ইলিশ পৌঁছালো। কোনও গাড়িতে ১৩৭ বাক্স, কোনওটিতে ১৭২ বাক্স ইলিশ নিয়ে প্রতিবেশী দেশের ট্রাকচালকরা বনগাঁ (Bangaon) সীমান্ত পেরোন। বাংলাদেশের ৪৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবছর ইলিশ সরবরাহ করছে।

তবে দাম যে আকাশ ছোঁয়া হবে তা বলাই বাহুল্য। ভারতীয় মুদ্রার ১,১৯০ টাকা কেজি দরে ইলিশ রপ্তানি করেছে বাংলাদেশ। ভারতের বিশেষত কলকাতার বাজারে তার দাম আরও বাড়বে। মূলত ঢাকা (Dhaka), রবিশাল, পটুয়াখালি, খেউপাড়া এলাকা থেকে প্রথম দফার ইলিশ এসে পৌঁছায়। ভারত মোট ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ এবছর বাংলাদেশ থেকে পাবে। কাজেই পুজোর মাত্র কয়েক দিন আগে সেই আমদানি শুরু হওয়ায় পুজোর বাজারেও যে ইলিশের যোগান থাকবে তা বলাই বাহুল্য।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...