Sunday, May 31, 2026

লক্ষ্য ৭৫ হিজবুল্লা ঘাঁটি, লেবাননে কীভাবে হামলা জানিয়ে দিল ইজরায়েল

Date:

Share post:

যতক্ষণ হিজবুল্লা নির্মূল না হবে ততক্ষণ লড়াই চালাবে ইজরায়েল (Israel)। ঘোষণা করে দিলেন ইজরায়েলের বিদেশমন্ত্রী ইজরায়েল কাট্জ (Israel Katz)। আমেরিকা ও সঙ্গী দেশগুলির যুদ্ধবিরতির অনুরোধও পত্রপাট খারিজ করে দিলেন প্রধানমন্ত্রী নেতনিয়াহু (Benjamin Netanyahu)। সেই সঙ্গে লেবাননের (Lebanon) ৭৫ হিজবুল্লা ঘাঁটিতে হামলার কথাও প্রকাশ্যে বলে দিল ইজরায়েল।

সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্যে একাধিক রক্তক্ষয়ী যুদ্ধের নমুনা থাকলেও ইজরায়েল-হিজবুল্লার এই সংঘর্ষ বিগত ২০ বছরের মধ্যে সবথেকে ভয়ঙ্কর বলে দাবি বিশ্ব রাজনীতিকদের। ২০০৬ সালের পরে এত ভয়ানক যুদ্ধ হয়নি যেখানে প্রথম তিন-চারদিনের মধ্যেই ৬০০ মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার হাজার লেবাননবাসীকে দেখা গিয়েছে সিরিয়ার (Syria) দিকে পালিয়ে যেতে। রাষ্ট্রসঙ্ঘের (United Nations) হিসাবে এই সংখ্যাটা ৯০ হাজার।

মূলত প্রাণ গিয়েছে লেবাননের (Lebanon) মানুষের। ইজরায়েলের পক্ষ থেকে উত্তর লেবাননের সাধারণ নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বহু পরিবার স্কুলে আশ্রয় নিয়েছে। ইজরায়েলের দাবি হিজবুল্লার (Hezbollah) ঘাঁটি খুঁজে খুঁজেই তাঁরা নির্দিষ্ট হামলা চালাচ্ছে। এবার পূর্ব লেবাননের বেকা (Bekaa) উপত্যকা ও দক্ষিণ লেবাননে হামলা চালানো হবে এরকম ৭৫টি ঘাঁটিতে, জানিয়েছে ইজরায়েল (Israel)। তিনদিনে ২০০০ এরকম ঘাঁটি ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে বলে দাবি নেতানিয়াহুর দেশের।

তবে পাল্টা আঘাত হানতেও ছাড়েনি হিজবুল্লা (Hezbollah)। ইজরায়েলের দাবি অন্তত ৪৫টি মিসাইল ছোড়া হয়েছে টেল আভিভকে (Tel Aviv) লক্ষ্য করে। হিজবুল্লার দাবি, তারা মোস্সাদ (Mossad) গুপ্তচর সংস্থার ঘাঁটি ভাঙতেই হামলা চালিয়ে যাবে। টেল আভিভের এই ঘাঁটি ধ্বংস করার জন্য লাগাতার চলবে মিসাইল হামলা।

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...