Sunday, May 31, 2026

বিজেপির মানহানির অভিযোগ, শিবসেনার সঞ্জয়কে কারাদণ্ড দিয়েও জামিন মঞ্জুর!

Date:

Share post:

বিজেপি ও সঙ্গীরাজ্যগুলিতে বারবার বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা মোদি জমানার একটা ট্রেন্ড। সেই ট্রেন্ড মেনে বিজেপির আনা মানহানির মামলায় শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতকে কারাদণ্ডের নির্দেশ দিয়েও জামিন মঞ্জুর করল মুম্বইয়ের মাজগাঁও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।

বিজেপি নেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে বিপাকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত। মানহানি মামলায় ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় মুম্বই আদালত। পাশাপাশি জরিমানাও করা হয়েছে ২৫ হাজার টাকা। বিজেপি নেতা কিরীট সোমাইয়ার স্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ ছিল শিবসেনা সাংসদের বিরুদ্ধে। বুধবার এই মামলায় সাজা ঘোষণা করেন বিচারক।

মুম্বইয়ের মীরা ভায়ান্ডার পুরসভার অধীনে পাবলিক টয়লেট নির্মাণ ঘিরে ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছিলেন উদ্ধব শিবিরের নেতা। সেই অবমাননাকর মন্তব্যে কারণে মামলা দায়ের করেছিলেন মুম্বইয়ের বিজেপি নেতা কিরীট সোমাইয়ার স্ত্রী মেধা কিরীট। ২০২২ সালে এই মানহানির মামলা করা হয়। সেই মানহানি মামলাতেই এই সাজা ঘোষণা হয় সঞ্জয় রাউতের নামে। যদিও সাজা ঘোষণার পাশাপাশি সঞ্জয়কে উচ্চ আদালতে আপিল করার অনুমতি দেন বিচারক। সেই আপিলে সাজা মকুব ও জামিনের আবেদন করেন সঞ্জয়ের আইনজীবী। বিচারক জামিন মঞ্জুর করেন।

তবে আদালতের ঘোষণার পরে সঞ্জয় দাবি করেন তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে। বরাবার বিজেপির অপশাসন ও দেশ জোড়া বিরোধীদের বঞ্চনার বিরুদ্ধে সরব শিবসেনার রাজ্যসভার সাংসদ। তাই মোদি সরকার সব দিক থেকে তাঁকে চাপে রাখার চেষ্টা করে। কিন্তু এভাবে তাঁর স্বর বন্ধ করা যাবে না। তিনি রায়ের বিরোধিতায় উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান।









 

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...