Thursday, June 25, 2026

নতুন ওসি পেল টালা থানা, অতিরিক্ত দায়িত্বে থাকা মলয়কুমার দত্তে আস্থা লালবাজারের

Date:

Share post:

টালা থানার প্রাক্তন ওসি অভি়জিৎ মণ্ডল অসুস্থ হওয়ার পর, টালা থানার অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। এবার সেই মলয়কুমার দত্তকে টালা থানার নতুন ওসি হিসাবে দায়িত্ব দিল লালবাজার। এর আগে তিনি শ্যামপুকুর থানার অ্যাডিশনাল ওসি হিসাবে কর্তব্যরত ছিলেন। বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।
আরজি কর মামলার পর থেকেই আলোচনায় ছিল টালা থানা। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ উঠেছে টালা থানার তৎকালীন ওসি অভিজিতের বিরুদ্ধে। পাশাপাশি শারীরিক কিছু সমস্যায় ভুগছিলেন তিনি। বর্তমানে তিনি রয়েছেন জেল হেফাজতে। তাই এবার শ্যামপুকুর থানার অ্যাডিশনাল ওসি হিসাবে দায়িত্ব সামলানো মলয়কুমার দত্তকে টালা থানার নতুন ওসি হিসাবে নিয়োগ করা হল।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়ার পর টালা থানার প্রাক্তন ওসিকে সাসপেন্ড করেছিল রাজ্য প্রশাসন। নিয়ম অনুযায়ী, কোনও সরকারি কর্মী গ্রেফতার হয়ে ৪৮ ঘণ্টার বেশি তদন্তকারী সংস্থার হেফাজতে থাকলে, তাকে সাসপেন্ড করতে হয়।আর বৃহস্পতিবার লালবাজারের বিজ্ঞপ্তির মাধ্যমে স্থায়ী ওসি পেল টালা থানা।









Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...