Friday, April 3, 2026

বারুইপুরে নাবা.লিকাকে ধ.র্ষণের অ.ভিযোগে গ্রেফ.তার শিক্ষক, পকসো আইনে মামলা রুজু

Date:

Share post:

বারুইপুরে (Baruipur) হুমকি দিয়ে কিশোরীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ এক রেল কর্মীর বিরুদ্ধে। নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায় বারুইপুর রেল কলোনির কাছে ওই কর্মী গৃহশিক্ষকতা করতেন। সেখানেই প্রাণনাশের হুমকি দিয়ে দিনের পর দিন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এরপর কিশোরী মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তাঁর চিকিৎসা চলাকালীন গোটা বিষয়টি প্রকাশ্যে আসে।

স্থানীয় বাসিন্দারা বলছেন রেল কোয়ার্টারের মধ্যেই কোচিং সেন্টার খুলেছিলেন ওই রেলকর্মী। তাঁর বিরুদ্ধে একাধিক ছাত্রীকে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। আজ অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।


 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...