Friday, June 26, 2026

আবু ধাবিতে চমকে ভরা IIFA ২০২৪, শুরু কাউন্টডাউন

Date:

Share post:

কাউন্টডাউন শুরু। প্রায় গোটা বলিউড পাড়ি দিচ্ছে আবুধাবিতে (Abu Dhabi)। কারণ শুক্রবার ২৭ সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণ আইফা ২০২৪-এর আসর বসছে বালি-র শহরে। বৃহস্পতিবার সেখানে পৌঁছে গিয়েছেন বলিউড বদশা শাহরুখ খান (Shah Rukh KHan)। বিদেশের মাটিতে আয়োজিত আইফা ২০২৪ (IIFA 2024)-এর অনুষ্ঠানের সঞ্চালনা করতে দেখা যাবে তাঁকে। ভারতীয় রূপোলী পর্দার এই মেগা ইভেন্টে বলি নক্ষত্রের পাশাপাশি উপস্থিত থাকবে দক্ষিণী তারকারাও। আবুধাবির উদ্দেশে ইতিমধ্যে রওনা দিয়েছেন তাঁরা।

২৭-২৯ সেপ্টেম্বর, তিনদিন ব্যাপী আয়োজিত হতে চলেছে এই মেগা ইভেন্ট। অনুষ্ঠানের প্রথম দিনে দক্ষিণী চলচ্চিত্র জগতকে উৎসর্গ করা হবে। দক্ষিণী ইন্ডাস্ট্রির নক্ষত্রদের জন্যে নিবেদিত ইভেন্ট ‘আইফা উৎসবম’ (IIFA Utsabam) দিয়ে শুরু হবে আইফা ২০২৪। এদিনের অনুষ্ঠানে সম্মান জানানো হবে তেলেগু, তামিল, মালায়লাম এবং কন্নড় ইন্ডাস্ট্রিকে। পাশাপাশি সম্মান জানানো হবে মেগাস্টার চিরঞ্জীবীকে (Chiranjeebi)।

দ্বিতীয় দিন, ২৮ সেপ্টেম্বর, শনিবার থাকছে বলি তারকাদের চমক। সঞ্চালনায় থাকছেন শাহরুখ খান ভিকি কৌশল (Vicky Kaushal), করণ জোহার (Karan Johar)। এদিন আইফার মঞ্চে বিশেষ চমক হিসাবে থাকবে ‘এভারগ্রিন’ রেখার (Rekha) পারফরম্যান্স। পুরস্কার বিতরণের পাশাপাশি শহিদ কাপুর, কৃতি শ্যানন, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর এবং ভিকি কৌশলদের দুর্দান্ত পারফর্মেন্সে আগুন জ্বলবে আবু ধাবির আইফার মঞ্চে।

এখানেই শেষ নয় অতিথি আসন উজ্জ্বল করবেন মণিরত্নম, এআর রহমান, ঐশ্বর্য রাই বচ্চন, চিরঞ্জিবী, বিক্রম, রাম চরণ, প্রভু দেবা, রানা দগ্গুবাটি, সামান্থা রুথ প্রভু। নানি, নন্দামুরি বালাকৃষ্ণা, ভেঙ্কটেশ দগ্গুবাটি, ম্রুণাল ঠাকুরসহ অনেকে। প্রস্তুতি তুঙ্গে। এখন শুধু আইফা দেখার অপেক্ষা।

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...