Saturday, March 14, 2026

আবারও সংসদীয় প্রতিরক্ষা কমিটিতে রাহুল, একাধিক কমিটির নেতৃত্ব বিরোধীরা

Date:

Share post:

সংখ্যাগরিষ্ঠতা হারানো বিজেপির স্বৈরাচারী মনোভাব আর চালাতে দেওয়া হবে না দিল্লির মসনদে, হুঁশিয়ারি আগেই দিয়েছিল I.N.D.I.A. জোট সদস্যরা। সেই মতো সংসদীয় কমিটিগুলিতে (parliamentary committee) অনেক বেশি সংখ্যায় বিরোধী সদস্যদের অন্তর্ভুক্তি এবার মেনে নিতে বাধ্য হচ্ছে মোদি সরকার। যথেচ্ছভাবে নিয়ম তৈরি থেকে আইন পাস, কিছুই যে আর সহজ হবে না বিজেপির জন্য তার জানান দিচ্ছে সংসদীয় প্রতিরক্ষা, বিদেশ কমিটি থেকে নারী-শিক্ষা-যুব-খেলাধুলোর কমিটিতে নেতৃত্ব দেবেন কংগ্রেসের সাংসদরা।

প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটিতে (parliamentary committee for defence) আগেও ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবারেও তাঁকে এই কমিটির সদস্য করা হল। সেই সঙ্গে কংগ্রেসের অমর সিংও এই কমিটির নতুন সদস্য হলেন। এই কমিটির শীর্ষে থাকবেন বিজেপি সাংসদ রাধা মোহন সিং (Radha Mohan Singh)। বিরোধী দলনেতা হওয়ার পরে লোকসভায় যেভাবে দেশের ইস্যুগুলি নিয়ে সরব হয়েছেন রাহুল, এবার সংসদীয় কমিটিতে জায়গা পেয়ে প্রতিরক্ষায় বিজেপির দুর্নীতির আখড়া ভাঙাতেও তাঁকে সেভাবেই সরব হতে দেখা যাওয়ার আশা।

বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটিতে ইতিমধ্যেই শীর্ষ পদে বসানো হয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরকে (Shashi Tharoor। সেই সঙ্গে সংসদের নারী-শিক্ষা-যুব-খেলাধূলা সংক্রান্ত কমিটিতেও শীর্ষে থাকছে কংগ্রেস। দায়িত্ব সামলাবেন প্রবীন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং (Digvijaya Singh)। কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ কমিটির শীর্ষে থাকছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিরঞ্জীব চান্নি (Charanjit Channi)। ওড়িশার কোরাপুটের কংগ্রেস সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকাকে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত সংক্রান্ত কমিটির শীর্ষে বসানো হয়েছে।

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...