Monday, April 6, 2026

পাথরবৃষ্টি স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসে! হামলায় ভাঙল কাঁচ, আহত যাত্রীরা

Date:

Share post:

দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে রেল যাত্রা। আতঙ্কিত হয়ে পড়ছেন যাত্রীরা। আতঙ্কের কারণ প্রায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা বা নাশকতা। আর এবার হামলার মুখে স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস (Swatantra Senani express)। বিহারের (Bihar) সমস্তিপুরে এই ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার রাতে বিহারের সমস্তিপুরের (Samastipur) উপর দিয়ে যখন ট্রেনটি পার করছিল, সেই সময় হঠাৎ ট্রেনে হামলা হয়। বহু যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর।তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রেল সূত্রে খবর, জয়নগর (Jaynagar) থেকে দিল্লি (Delhi) যাচ্ছিল স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস। সেই সময় মুজফ্‌ফরপুর-সমস্তিপুর শাখার সমস্তিপুর স্টেশন থেকে কিছুটা দূরে এই ঘটনা ঘটে। ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। ইট ও কাঁচের টুকরো লেগে আহত হন কয়েকজন যাত্রী। পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটির প্যান্ট্রিকার, তার পিছনের কামরাগুলোও। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে পুলিশ।

জিআরপির কাছে খবর পৌঁছতেই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। হামলাকারীদের ধরতে শুরু হয়েছে তল্লাশি। তবে কে বা কারা এই হামলা চালালো, কেনই বা এই হামলা চালানো হল তার হদিস মেলেনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...