Saturday, April 4, 2026

বিশেষভাবে সক্ষম অন্তঃসত্ত্বার সাহায্যে অভিষেক, নিলেন চিকিৎসার ব্যয়ভার

Date:

Share post:

দল-মত-রং না দেখেই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্যোশাল মিডিয়ায় জানতে পেরে, দরিদ্র দম্পতির শিশুপুত্রে চিকিৎসার সব ভার নিয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। এবার এক বৃহন্নলার আবেদনে এক বিশেষভাবে সক্ষম গর্ভবতী মহিলার পাশে দাঁড়িয়ে চিকিৎসার সব বন্দোবস্ত করলেন তিনি। এখানেই শেষ নয়, মহিলা ও তাঁর নবজাতকের থাকার ব্যবস্থাও করে দেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ।ঘটনা বজবজ স্টেশনের। সেখানে বেশ কিছুদিন ধরেই এক অন্তঃসত্ত্বা বিশেষভাবে সক্ষম মহিলা ঘুরতে দেখেন নিত্যযাত্রীরা। ওই চত্বরে প্লাস্টিক দিয়ে তৈরি ঝুপড়িতেই থাকতেন ওই মহিলা ও তাঁর মা। ভিক্ষা করেই দিন গুজরান হত তাঁদের। বজবজ-শিয়ালদহ শাখায় ভিক্ষুজীবী বৃহন্নলা কুণাল দলুই ওই বিশেষভাবে সক্ষমকে দেখতে প্রতিদিনই। এদিন তিনি দেখেন স্টেশন চত্বরেই যন্ত্রণার ছটফট করছেন এই অন্তঃসত্ত্বা। চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় বজবজ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৌশিক রায়ের সঙ্গে যোগাযোগ করেন কুণাল। কিন্তু ওই মহিলার পরিচয় পত্র না থাকায় জটিলতা দেখা দেয়। কৌশিক যোগাযোগ করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে। তৎক্ষণাৎ ব্যবস্থা হয়। বৃহন্নলার পরিচয় পত্রেই বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি হন বিশেষভাবে সক্ষম মহিলা। পরে তাঁকে বজবজ পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। তাঁর চিকিৎসার সব খরচ বহন করেন অভিষেক।শুধু তাই নয়, অভিষেকের উদ্যোগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে মা-শিশু ও ওই মহিলার মায়ের থাকার জন্য একটি ঘরেরও ব্যবস্থাও করে দেওয়া হয়। এই ঘটনার কথা নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেস লিখেছে,
“অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন গর্ভবতী মহিলার পাশে দাঁড়িয়েছিলেন, যিনি অস্ত্রোপচার করাতে না পেরে কষ্ট পাচ্ছিলেন।
তাঁর চিকিৎসার খরচ বহন করেন এবং তাঁর বাসস্থানের ব্যবস্থা করেন।
জনগণের সেবা করাই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধান উদ্দেশ্য!”









Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...