Monday, April 6, 2026

এবার আইপিএল খেললে আরও টাকা পকেটে পুড়বে ক্রিকেটাররা, ঘোষণা জয় শাহর

Date:

Share post:

২০২৫ আইপিএল-এর বড় চমক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেললে আরও টাকা পকেটে পুড়বে বিরাট কোহলি-রোহিত শর্মারা। আসন্ন আইপিএল থেকে চুক্তির টাকা ছাড়াও ম্যাচ ফি পাবেন ক্রিকেটারেরা। শনিবার সোশ্যাল মিডিয়ায় এমনটাই ঘোষণা করেন বোর্ড সচিব জয় শাহ।

এদিন সোশ্যাল মিডিয়ায় জয় শাহ লেখেন, “ আইপিএলে ধারাবাহিকতা উদযাপন করতে এবং অসাধারণ পারফরম্যান্সকে সম্মান জানাতে ঐতিহাসিক উদ্যোগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের ম্যাচ পিছু ৭.৫ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পেরে আমি উত্তেজিত! একজন ক্রিকেটার লিগের প্রতিটি ম্যাচে খেললে চুক্তির উপরে ১.০৫ কোটি টাকা পাবেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে এই খাতে ১২.৬০ লাখ টাকা অনুমোদন করবে। আইপিএলের ক্রিকেটারদের জন্য একটা নতুন যুগ শুরু হতে চলেছে।”

এতদিন নিলামের মাধ্যমে ক্রিকেটারদের কিনত ফ্র্যাঞ্চাইজিগুলি। যত টাকা দিয়ে দল কিনত প্রতি বছর তত টাকাই পেতেন ওই ক্রিকেটার। ম্যাচ খেলার জন্য আলাদা করে কোনও টাকা দেওয়া হত না। তবে এ
বার থেকে সেটাই চালু হতে চলেছে। জয় শাহ ঘোষণা অনুযায়ী প্রত্যেক ক্রিকেটার ম্যাচ পিছু ৭.৫ লাখ টাকা করে পাবেন। ফ্র্যাঞ্চাইজি তাঁকে যত দাম দিয়েই কিনুক না কেন, ম্যাচ ফি সবার ক্ষেত্রে একই হবে।

আরও পড়ুন- আগামিকালও কি কানপুরে বৃষ্টি? কি বলছে আবহওয়া ?


 

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...