Saturday, June 13, 2026

সাগর দত্ত হাসপাতালে আক্রান্ত জুনিয়র ডাক্তার, ফের কর্মবিরতি শুরু! 

Date:

Share post:

রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সাগর দত্ত মেডিক্যাল কলেজে (Sagar Dutta Medical College)। মৃতার পরিবারের হাতে নিগৃহীত মহিলা চিকিৎসক। আহত জুনিয়র ডাক্তার, নার্স-সহ সাত জন। রাতেই হাসপাতালে পৌঁছে যান কিঞ্জল নন্দ (Kinjal Nanda), দেবাশিস হালদার-সহ WBJDF এর প্রতিনিধিরা। নিরাপত্তার দাবিতে হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু। কী করবেন বাকি চিকিৎসকরা সিদ্ধান্ত আজ।

অভিনেতা চিকিৎসক কিঞ্জল নন্দ (Kinjal Nanda) জানান, ‘সাগর দত্ত মেডিক্যাল কলেজে রাতে এক রোগীকে ভর্তি করানো হয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। রোগীর মৃত্যু হতে কুড়ি পঁচিশ জনের একটি দল সোজা হাসপাতালের মহিলা ওয়ার্ডে ঢুকে জুনিয়র চিকিৎসকের (Junior Doctors) উপরে চড়াও হয়। সেখানে ভাঙচুর চালাবার পর মহিলা চিকিৎসকসহ বাকিদের মারধর করা হয়। রেহাই পাইনি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশও। এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে সাগর দত্তের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু হয়েছে। WBJDF-এর অভিযোগ, প্রশাসনের তরফ থেকে মৌখিক আশ্বাস দেওয়া হলেও আসলে যে হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা নেই এই ঘটনায তার প্রমাণ। এক্ষেত্রে চিকিৎসক সংগঠন সকলেই সাগর দত্তের জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিজ ওয়ার্কের (Cease work) পথে হাঁটবে কিনা তা সকালে জিবি মিটিং-এর (GB meeting) পর সিদ্ধান্ত হবে।


 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...