Tuesday, February 24, 2026

খুদে পড়ুয়াদের রং-তুলিতে মহানগরীর ক্যানভাসে ফুটে উঠলো সুন্দরবনের জীবনযাত্রা!

Date:

Share post:

বিবেকানন্দ সংঘ (Vivekananda Sangha) এবং অনু চৌধুরী মেমোরিয়াল এডুকেশনাল ফাউন্ডেশনের (Anu Chowdhury Memorial Educational Foundation) উদ্যোগে সুন্দরবনের সারল্য, সহনশীলতা এবং সৌন্দর্যকে উদযাপন করতে এক অভূতপূর্ব চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো কলকাতার এক পাঁচতারা হোটেলে। ছোটদের শিল্পচর্চায় উদযাপিত অরণ্য সুন্দরীর জীবনযাত্রা। রং তুলির ছোঁয়ায় বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আঁকা ছবি প্রদর্শনীর নাম দেওয়া হয় ‘চিলড্রেন অফ দ্য সুন্দরবন’ (Children of Sundarbans)।

গত ২৮ সেপ্টেম্বর মহানগরীর পাঁচতারা হোটেলে পাঁচ থেকে পনেরো বছর বয়সী শিশুদের নাচ, গান ও কবিতা পরিবেশনায় সুন্দরবনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে দেখার সুযোগ পেলেন বিশিষ্টরা। শুধু যে খুদে পড়ুয়াদের রং তুলির ক্যানভাস ছিল তাই নয়, পাশাপাশি শিল্পী গৌরব রায়ের তোলা সাদা-কালো বহু ছবিও প্রদর্শিত হয়। মনোজ্ঞ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ অ্যান্ড্রু ফ্লেমিং, পূর্ব ও উত্তর পূর্ব ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে তাজবেঙ্গল কলকাতার জেনারেল ম্যানেজার অর্ণব চট্টোপাধ্যায় এই পড়ুয়াদের উৎসাহ জোগানোর পাশাপাশি এই উদ্যোগকেও সমর্থন জানান।ফাউন্ডেশনের সভাপতি জয়কৃষ্ণ হালদার এবং সেক্রেটারি অধ্যাপক উজ্জ্বল অনু চৌধুরী এই প্রদর্শনীর সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্বের উপর জোর দেন।


 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...