Wednesday, April 1, 2026

পোস্টমর্টেম রিপোর্টে রয়েছে R G Kar-এর নয়া কমিটির ৩ জুনিয়র ডাক্তারের স্বাক্ষর!

Date:

Share post:

আর জি কর-এর নতুন কমিটিতে পাঁচজন ডাক্তার রয়েছেন, যাঁরা ৯ তারিখ পোস্টমর্টেম সময় উপস্থিত ছিলেন এবং রিপোর্টে স্বাক্ষর করেছিলেন। পোস্টমর্টেম রিপোর্টে নাকি কারসাজি হয়েছে, এই অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা। অথচ তাঁদের প্রতিনিধিরাই সেদিন ছিলেন পোস্টমর্টেমের সময়।

এই বিষয় নিয়ে দুটি নথি সামনে এসেছে। একটিতে সেদিন ময়নাতদন্তের সময় যাঁরা ঘরের ভিতর উপস্থিত ছিলেন এবং রিপোর্টে সন্তোষ প্রকাশ করে স্বাক্ষর করেছিলেন। আরেকটিতে রয়েছে নতুন কমিটিতে যাঁরা রয়েছেন তাঁদের নামের তালিকা। এর মধ্যে ৩ জন জুনিয়র ডাক্তার এমন রয়েছেন যাঁরা সেদিন পোস্টমর্টেম রুমে উপস্থিত ছিলেন। তাহলে কীসের ভিত্তিতে এই ময়নাতদন্তের রিপোর্টে কারসাজি হয়েছে বলে অভিযোগ করছেন জুনিয়ার ডাক্তাররা? তাঁদের প্রতিনিধিরাই তো সেদিন ওই নথিতে স্বাক্ষর করেছেন। উপস্থিত ৩ জন জুনিয়র ডাক্তারের মধ্যে কমপক্ষে তিনজন নবগঠিত আর জি কর ডাক্তার কমিটিতে রয়েছেন।

মৃতা চিকিৎসক-পড়ুয়ার ময়নাতদন্তে রিপোর্ট যদি হয়ে থাকে তাহলে ওই জুনিয়র ডাক্তাররা তাতে স্বাক্ষর করলেন কেন? যদি সেই স্বাক্ষর করতে তাঁদের কেউ চাপ দিয়ে থাকেন তাহলে একান্ন দিনের কর্মবিরতিতে ডজন ডজন সাংবাদিক বৈঠক এবং শ’খানেক সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দেওয়ার সময় কেন সে কথা জানালেন না পোস্টমর্টেমের রুমে থাকা জুনিয়র ডাক্তাররা?

ময়নাতদন্তে রিপোর্টে যদি কেউ কারসাজি করে থাকেন তাহলে সেই রিপোর্টে স্বাক্ষর করা জুনিয়র ডাক্তাররা কি নিজেদের নির্দোষ দাবি করতে পারেন? এই ৩ জুনিয়র ডাক্তারকে পোস্টমর্টেম রুমের ভিতরে পাঠানো হয়েছিল আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব করার জন্য এই আশা নিয়ে যে তাঁরা “ন্যায়ের পক্ষে” থাকবে। তারা ময়না তদন্তের পুরো প্রক্রিয়া দেখতে এবং সবকিছু ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে সেখানে ছিলেন। তাহলে এখন তাঁরা কেন বলছেন পোস্টমর্টেম রিপোর্টে কারসাজি হয়েছিল? যদি হয়ে থাকে এবং তাঁরা সই করায় এই কারসাজিল অঙ্গ তো তাঁরাও। নতুন কমিটির কাছে এ বিষয়ে তাঁরা কি জবাবদিহি করবেন!

আরও পড়ুন- সুপ্রিম শুনানির আগের রাতে শহরে মশাল মিছিল জুনিয়র ডাক্তারদের, রাজপথে সাধারণ মানুষও

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...