Wednesday, April 8, 2026

ইরান-যাত্রা নিয়ে চিঠি মোহনবাগানের, ২ অক্টোবর ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে ম্যাচ বাগানের

Date:

Share post:

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বে ট্র্যাক্টর এসসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। ২ অক্টোবর সেখানে ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে ম্যাচ। তার আগে অশান্ত ইরান। ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি। পশ্চিম এশিয়ার দেশটিতে গিয়ে মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল। ২ অক্টোবর সেখানে ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে ম্যাচ। বেঙ্গালুরু ম্যাচ খেলেই রবিবার তেহরান উড়ে যাওয়ার কথা ছিল মনবীর সিংদের। দলের সবার ভিসাও হয়ে গিয়েছিল। কিন্তু শনিবার রাতে ইরানের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে নিরাপত্তার অভাববোধ করে মোহনবাগান চিঠি দেয় এএফসি এবং ভারতের বিদেশমন্ত্রককে।

চিঠিতে মোহনবাগান অনুরোধ করে, বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ ভেনুতে ম্যাচ দেওয়ার জন্য। কিন্তু ইরানে ম্যাচ হলে নিরাপত্তার আশ্বাস না পেলে সেখানে দল পাঠাবে না তারা। তবে ম্যাচ না খেললে এএফসি বা ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির বড় শাস্তির মুখে পড়তে পারে মোহনবাগান। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মহলে চিঠি চালাচালির পর মোহনবাগান সিদ্ধান্ত নিয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে তারা। এর মধ্যে ইরানে নিরাপত্তার আশ্বাস পেলে তবেই ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে ম্যাচ খেলতে যাবে মোহনবাগান। ক্লাব যে ইরানে গিয়ে ম্যাচ খেলতে চায় সেটাও এএফসি-কে জানিয়েছে ম্যানেজমেন্ট। হোটেল বুকিং ও ফুটবলারদের টিকিট বাবদ প্রায় ৫০ লক্ষ টাকা খরচও হয়ে গিয়েছে মোহনবাগানের। কিন্তু শনিবার রাত থেকে ইরানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় নিরাপত্তার অভাববোধ করে দল। তাই বেঙ্গালুরু থেকে কোচ, ফুটবলারদের ফিরিয়ে নেওয়া হয় কলকাতায়। নতুন করে টিকিট বুকিং করে ফুটবলারদের শহরে ফিরতেও সমস্যা হয়। সোমবার বিকেলে কলকাতায় অনুশীলন করবেন দিমিত্রি, কামিন্সরা। নিরাপত্তার আশ্বাস পেলে মঙ্গলবার সকালে দল ইরান রওনা হবে।

আরও পড়ুন- ইস্টবেঙ্গল এফসির কোচের পদ থেকে পদত্যাগ কার্লোস কুয়াদ্রাতের

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...