Friday, March 13, 2026

সুনীতাদের ফেরাতে মহাকাশে পৌঁছল স্পেস এক্সের রকেট!

Date:

Share post:

উৎকণ্ঠার অবসান, মহাকাশ থেকে সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোরকে ফিরিয়ে আনার প্রথম ধাপ সম্পন্ন। নির্ধারিত সময়ের মধ্যেই মহাকাশে পৌঁছে গেল নাসা  (NASA) এবং স্পেস এক্সের (SpaceX) রকেট। এই যান নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছেছে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। নাসা জানিয়েছে,শনিবার মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকা দুই বিজ্ঞানীকে উদ্ধার করতে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে রওনা দিয়েছিলেন মহাকাশচারী নিক হগ এবং আলেকসান্দ্র গোরবুনভ (Nick Hague and Roscosmos cosmonaut Aleksandr Gorbunov )। রবিবার সময়মতো এই মহাকাশযান আইএসএস-এ (ISS) পৌঁছে গেছে। যদিও এখনই ফিরছেন না সুনীতারা!

চলতি বছর জুন মাসে বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপস্যুলে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন সুনীতা ও ব্যারি বুচ। শুরু থেকেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পৃথিবী ছাড়ার পরই এই মহাকাশযানে পাঁচটি হিলিয়াম ফুটো হয়ে যায়। এর ফলে নষ্ট হয়ে যায় পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার। কার্যত অচল যানে বিজ্ঞানীদের ফেরানো সম্ভব ছিল না। তাই ৮ দিনের সফরে গিয়ে প্রায় আটমাসের জন্য মহাশূন্যে আটকে পড়েন দুই মহাকাশ বিজ্ঞানী। এবার মাস্কের সংস্থার তৈরি রকেট গেল তাঁদের উদ্ধার করতে। রবিবার স্থানীয় সময়ে সাড়ে ৫টা নাগাদ সেটি স্পেস স্টেশনের সঙ্গে যোগাযোগ সম্পন্ন করে এবং ৭টা নাগাদ ডকিং হয়। কিন্তু সুনীতাদের এখনই ফেরা হবে না। কারণ হিসেবে NASA জানিয়েছে, যে দুই মহাকাশবিজ্ঞানী বর্তমানে বেশ কিছু গবেষণা চালাচ্ছেন ফলে তা শেষ করতে কিছুটা সময় লাগবে। তাছাড়া সব ধরণের সতর্কতা, অংকের হিসেবে মিলিয়ে নির্বিঘ্নে যাতে দুই মহাকাশচারী প্রত্যাবর্তন করতে পারেন সেই দিকে বিশেষ নজর দিতে হচ্ছে যা যথেষ্ট সময়সাপেক্ষ । তাই যান পৌঁছে গেলেও পূর্ব পরিকল্পনা মতোই সুনীতা ও বুচ পৃথিবীতে ফিরবেন আগামী ফেব্রুয়ারিতে।

 

spot_img

Related articles

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...