Saturday, April 4, 2026

এবার প্রাথমিক নিয়োগ মামলায় পার্থ-অয়নকে গ্রেফতার করল সিবিআই

Date:

Share post:

পুজোর মুখে বিপদ আরও বাড়ল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এবার প্রাথমিক নিয়োগ  মামলায় তাকে গ্রেফতার করল সিবিআই। একইসঙ্গে, গ্রেফতার করা হয়েছে অয়ন শীলকেও।  মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পেশ করার পর তাকে ওই মামলায় গ্রেফতারের আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদন মঞ্জুর করে আদালত। পাশাপাশি ওই মামলাতেই ধৃত অয়ন শীলকেও আদালতে পেশ করার পর তাকেও গ্রেফতার করেছে সিবিআই।

অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ইডি-র হাতে ধৃত, জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় সোমবার বিকেল থেকেই অসুস্থ বোধ করেন বলে জানা গিয়েছে।সেই কারণে তাকে সংশোধনাগারেরই হাসপাতালে ভর্তি করা হয়।জানা গিয়েছে, মঙ্গলবারও জেল হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যে, মঙ্গলবার বিশেষ আদালত সিবিআইয়ের আর্জি মঞ্জুর করে। এরপরই আনুষ্ঠানিকভাবে পার্থ চট্টোপাধ্যায় ও নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলকে গ্রেফতার করে সিবিআই।

প্রায় আড়াই বছর আগে, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। তবে ইডির দাবি, অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি বেশি টাকার গয়না উদ্ধার করা হয়েছিল।

সিবিআইয়ের দাবি, এক্ষেত্রে  প্রথমেই যারা টাকা দিয়ে চাকরি কিনতে ইচ্ছুক, সেই সব টেট অনুত্তীর্ণ প্রার্থীদের তালিকা তৈরি করা হয়। অয়ন শীল, কুন্তল ঘোষ প্রমুখদের হাত ঘুরে সেই তালিকা পৌঁছে যায় পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।পরবর্তীতে মোটা টাকার বিনিময়ে ওই চাকরিপ্রার্থীরা বেআইনিভাবে নিয়োগ পান বলে অভিযোগ। টাকার অঙ্কের লেনদেন নিয়ে তদন্ত চলাকালীনই বিষয়টি সামনে আসে বলে দাবি করা হচ্ছে।এ নিয়ে নির্দিষ্টভাবে পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে জেরা করতে চায় সিবিআই। সেই কারণেই তাদের গ্রেফতার করতে চেয়ে বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হয় তারা। আদালত সবদিক খতিয়ে দেখে সেই আবেদন মঞ্জুর করে।

 

 









Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...