Friday, June 26, 2026

ব্যতিক্রমী ভাবনায় ড্রিমব্লু ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড মিডিয়ার নিবেদন ‘রূপকথা’

Date:

Share post:

নারীর মনের মানুষ হয়ে ওঠা কি সহজ? চাইলেই কি মহিলা মনের অন্দরে লুকিয়ে থাকা মানুষ হয়ে ওঠা যায়? হয়তো এই সব প্রশ্নের উত্তর না মেলায় একজন নারীকে বাস্তবের প্রেমিক খুঁজতে পাড়ি দিতে হয় মানসিক জগতে। তৈরি করতে হয় আস্ত একটা হ্যালুসিনেশনের জগত। এই ব্যতিক্রমী ভাবনাকে এবার সিনেমার পর্দায় তুলে ধরতে চলেছেন ডাক্তার স্বপ্ননীল বোস (Dr. Swapnaneel Bose)। ড্রিমব্লু ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড মিডিয়ার ( Dreamblue Creative Art & Media) প্রযোজনায় নভেম্বরেই শুরু হতে চলেছে শুটিং।

চিকিৎসক পরিচালক বলছেন, মানুষের হ্যালুসিনেশনের সাধারণত তাঁকে দুর্বল করে বলে মনে করা হয়। কিন্তু এই গল্পে একটি মেয়ে পূর্ণতা পাচ্ছেন এই জগতের বাসিন্দা হয়েই। খুঁজে পাচ্ছেন মনের মানুষ, থেকে যাচ্ছেন সেই নিজের তৈরি করা চরিত্রের সঙ্গে। এই ধরণের ভাবনা এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে তুলে ধরা হয়নি বলেই মনে করছেন অনেকে। অভিনয় করছেন সৌমিত্র বসু, সুমিতা বসু, নাট্য ব্যক্তিত্ব তন্ময় বন্দ্যোপাধ্যায়, বিতান সাহা, পৌলমী কুণ্ডু-সহ মঞ্চ ও টেলি জগতের নামী ব্যক্তিত্বরা। সিনেমার কাহিনী – চিত্রনাট্য লিখেছেন স্বপ্ননীল নিজেই। আগামী বছরের ডিসেম্বরে এই ছবি মুক্তি পাবে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...