Friday, June 26, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আন্তোনিও গ্রিজম্যান

Date:

Share post:

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আন্তোনিও গ্রিজম্যান। দেশের হয়ে আর খেলতে দেখা যাবে না আর বিশ্বকাপজয়ী ফুটবলারকে। তবে ক্লাবের হয়ে খেলবেন গ্রিজম্যান। সোমবার এক ভিডিও বার্তায় এই ঘোষণা করেছেন তিনি।

জাতীয় দলের হয়ে ২০১৪ সালে অভিষেক হয় গ্রিজম্যানের। ২০১৮ বিশ্বকাপের ফাইনাল জেতা গ্রিজম্যানের জীবনের অন্যতম সেরা কীর্তি। ফাইনালে দলকে ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ফ্রান্সের এই ফুটবলার। ক্রোয়েশিয়াকে ৪-২ হারানোর ম্যাচে গোল করেছিলেন তিনি। সেবারের বিশ্বকাপে চারটি গোল এবং চারটি অ্যাসিস্ট ছিল তাঁর। গত ১০ বছরে ফ্রান্সের হয়ে ১৪৭টি ম্যাচ খেলেছেন গ্রিজম্যান। ৪৪টি গোল করেছেন।

তবে ফ্রান্সকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবে বলে জানান গ্রিজম্যান। এই মুহূর্তে অ্যাটলিটিকো মাদ্রিদে খেলছেন তিনি।

আরও পড়ুন- গোল করে বাবাকে উৎসর্গ রোনাল্ডোর, কী বললেন তিনি?


 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...