Monday, April 6, 2026

মধ্যপ্রাচ্যে সম্মুখ সমরে ইরান-ইজরায়েল, জরুরি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট 

Date:

Share post:

ছায়াযুদ্ধ আর নয়, এবার সম্মুখ সমরে ইরান-ইজরায়েল (Iran Israel War)। যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। ইজরায়েলি এয়ারস্ট্রাইকে হিজবুল্লা প্রধানের নিকেশের পরই যুদ্ধের আঁচ বেড়েছিল। এবার ১৮১টি ব্যালেস্টিক মিসাইল ছুড়লো ইরান। পাল্টা জবাবের হুঁশিয়ারি ইজরায়েলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu)। ইরানের এই হামলার পরই ইজরায়েলের জনগণকে মিসাইল বাঙ্কারে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরান জেরুজালেম, তেল আভিভ লক্ষ্য করে এখনও পর্যন্ত ২০০-র কাছাকাছি মিসাইল ছুড়েছে বলেছে খবর। ইজরায়েলের অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম ১৫০-র কাছাকাছি মিসাইল প্রতিহত করেছে। কিন্তু শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই যুদ্ধে কার্যত ইজরায়েলের পক্ষই নিয়েছে আমেরিকা। ইতিমধ্যে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রীও। তিনি স্পষ্ট জানিয়েছেন ইরানকে ছেড়ে কথা বলা হবে না। কূটনৈতিক মহল বলছে, শীঘ্রই হয়তো ইরানের মাটিতে সরাসরি হামলা চালাতে পারে ইজরায়েল। যদিও আমেরিকার ইজরায়েলি সমর্থন ভাল চোখে দেখছে না ইরানও (Iran)। পাল্টা ইরাকে মার্কিন বেস লক্ষ্য করে হামলার হুমকি দিয়ে রেখেছে তারা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...