Monday, March 16, 2026

খেলার মাঠে নিজের সিদ্ধান্ত নিয়ে হতে হয়েছে সমালোচিত, যদিও এই নিয়ে কান দেন না রোহিত

Date:

Share post:

সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় করেছে ভারতীয় দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ রোহিত শর্মার নেতৃত্বে পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। আর এই সিরিজ জয়ের পরই বিরাট মন্তব্য করলেন ভারত অধিনায়ক। নানান সময় , বিভিন্ন সিদ্ধান্তের জন্য রোহিত শর্মাকে সমালোচনার শিকার হতে হয়। তাঁর সিদ্ধান্ত নিয়ে ঝড় ওঠে ক্রিকেটমহলে। আর এই নিয়ে মুখ খুললেন হিটম্যান। রোহিত জানান, তাতে কিছুই যায়-আসে না তাঁর। তিনি সেটাই করেন যা ঠিক মনে করেন।

এই নিয়ে রোহিত এক সাক্ষাৎকারে বলেন, “ এতবড় মঞ্চে খেলতে নামলে আপনার কাছে সব গুণই থাকতে হয়। আপনাকে ঠান্ডা মাথায় ইতিবাচক ভাবনাচিন্তা করতে হয়। মাঠে অনেক রকম সিদ্ধান্ত নিতে হয়। সব আপনার পক্ষে যায় না। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই সিদ্ধান্তের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। সেটাই আমি করি। মাঠে যে সিদ্ধান্ত নিই সেটা ঠিক মনে করি বলেই নিই। নিজের ভাবনায় ভরসা রয়েছে। তাই আত্মবিশ্বাসী থাকি। আমার চারপাশে এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা খোলা মনে পরামর্শ দেয়। তবে দিনের শেষে নিজের মন এবং সিদ্ধান্তকে বিশ্বাস করি। সেটাই আসল।“

এরপর রোহিত বলেন, “ ভুল সিদ্ধান্ত নিলেই সবাই জিজ্ঞাসা করে কেন সেটা নিলাম। কিন্তু সাজঘরে আমরা কী ঠিক করেছি সেটার উপর অনেক কিছু নির্ভর করে। সেই ভাবনা নিয়েই আমরা ম্যাচ খেলতে নামি। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আমরা কী চেয়েছিলাম সেটার একটা নির্দিষ্ট পরিকল্পনা ছিল। প্রত্যেকে নিজেদের কাজ সঠিক ভাবে পালন করেছে বলেই আমরা জিতেছি।“

আরও পড়ুন- অলিম্পিক্সের সময় বিনেশকে ফোন প্রধানমন্ত্রীর, ধরেননি ভারতীয় কুস্তিগির


spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...