Wednesday, June 24, 2026

আগামিকাল বিশ্বকাপের অভিযান শুরু ভারতের, হরমনপ্রীতদের শুভেচ্ছে রোহিত-পন্থ-মিতালি রাজদের

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ। আগামিকাল বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ভারতের সামনে নিউজিল্যান্ড। তবে তার আগে ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন, টিম অধিনায়ক রোহিত শর্মা,ঋষভ পন্থ, মিতালি রাজ, হরভজন সিংরা। সোশ্যাল মিডিয়ায় হরমনপ্রীত সিংদের দিলেন বিশেষ বার্তা।

চলতি বছর টি-২০ বিশ্বকাপ ঘরে তুলেছে ভারতের পুরুষ দল। এবার সুযোগ মেয়েদের সামনে। হরমনপ্রীত-স্মৃতি মান্ধনাদের সমর্থনে হিটম্যান লেখেন, “ চলো, এবার পুরো ভক্ত হয়ে বিশ্বকাপে মহিলাদের দলকে সমর্থন করো।” ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ লিখেছেন, “বিশ্বকাপে মহিলাদের ক্রিকেট দলকে আমার শুভেচ্ছা জানাই। তোমাদের উপর ভরসা রাখছি।“ টিম ইন্ডিয়ার আরেক ক্রিকেটার শুভমন গিল লেখেন,” মহিলাদের অসাধারণ দলকে বিশ্বকাপের জন্য বেস্ট অফ লাক। তোমাদের পরিশ্রম ও আবেগ লক্ষ-লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। বিশ্বকাপে আলো ছড়িয়ে এসো। আমরা তোমাদের সঙ্গে আছি।“

ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন আবার লিখেছেন, “ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। এই ম্যাচটা কঠিন হবে। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, অস্ট্রেলিয়া সব সময়ই কঠিন প্রতিপক্ষ।” ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ লেখেন, “ আমি এখনই বাতাসে বিশ্বকাপ শুরুর উত্তেজনা অনুভব করছি। ‘ওম্যান ইন ব্লু’কে প্রথম ম্যাচের জন্য শুভেচ্ছা। আমাদের গর্বিত করো।“

শুধু ক্রিকেটাররা নন, মহিলা দলকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে আইপিএলের দলগুলিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস সকলেই শুভেচ্ছা জানিয়েছে ভারতের মহিলা দলকে।

আজ থেকে শুরু হয়েছে বিশ্বকাপ। টিম ইন্ডিয়ার গ্রুপে রয়েছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

আরও পড়ুন- ঋষভকে কি ছেড়ে দিচ্ছে দিল্লি ? মুখ খুললেন দলের মালিক


Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...