Wednesday, June 24, 2026

জেলেই পুজো কাটবে পার্থর! বৃহস্পতিবার শুনানিতে জানাল আদালত

Date:

Share post:

পুজোর মুখে দুঃসংবাদ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। এ বছর পুজোতেও জেলেই কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। পুজোর ছুটির আগে পার্থ চট্টোপাধ্যায়দের জামিন (bail)মামলায় কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, এমনটা জানিয়ে দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের (arijit banerjee)ডিভিশন বেঞ্চ। আগামী ৭ অক্টোবর সোমবার ফের জামিনের আবেদনের মামলার পরবর্তী শুনানি।পুজোর ছুটির আগে সেদিনই শেষ কর্মদিবস কলকাতা হাই কোর্টের (calcutta high court)।

বৃহস্পতিবার  SSC জামিন মামলার শুনানিতে সিবিআই এর বিলম্ব নীতির বিরুদ্ধে সরব হন পার্থ চট্টোপাধ্যায়ের  আইনজীবী মিলন মুখোপাধ্যায়। দীর্ঘ দু’বছর পেরিয়ে গেলেও এইভাবে দিনের পর দিন, বিনা বিচারে কীভাবে একজনকে হেফাজতে রাখা যায় তা নিয়েও প্রশ্ন তোলেন পার্থ-আইনজীবী। বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় এদিন বলেন, “পুজোর আগে জামিন অসম্ভব। মামলার নিষ্পত্তি হচ্ছে না।”

নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি জামিনে মুক্ত হতে পারেননি।এদিকে দুদিন আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অয়ন শীলকেও। অন্যদিকে এসএসসির (SSC) জামিন মামলা নিয়েও বড় ইঙ্গিত দিয়ে দিল কলকাতা আদালত।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...