Monday, April 13, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আগামি শনিবার আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আইএসএল-এর টানা তিন ম্যাচে হারের পর , কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কার্লোস কুয়াদ্রাত । অন্তর্বর্তী কোচ হিসাবে কাজ করছেন বিনো জর্জ। জামশেদপুরের আগে নামার আগে দল নিয়ে আশাবাদী বিনো।

২) এবার আনোয়ার আলিকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ফুটবলার সুনীল ছেত্রী। ইস্টবেঙ্গল এফসির নতুন ডিফেন্ডার আনোয়ারকে বিতর্ক থেকে দূরে থাকতে বললেন তিনি। পাশাপাশি আনোয়ারকে ভারতীয় ফুটবলের সম্পদ বললেন সুনীল।

৩) আজ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ভারতের সামনে নিউজিল্যান্ড। তবে তার আগে ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন, টিম অধিনায়ক রোহিত শর্মা,ঋষভ পন্থ, মিতালি রাজ, হরভজন সিংরা। সোশ্যাল মিডিয়ায় হরমনপ্রীত সিংদের দিলেন বিশেষ বার্তা।

৪) সামনেই আইপিএল-এর মেগা নিলাম।২০২৫ আইপিএল-এর আগে এই নিলামে পাল্টে যেতে চলেছে সব অঙ্ক। নিলামের আগে জল্পনা ছড়াই ঋষভ পন্থকে নিয়ে। জল্পনা ছড়ায় বেঙ্গালুরু এফসিতে যেতে পারেন পন্থ। তবে এরই মধ্যে আবার শোনা যায় চেন্নাই সুপার কিংসে যেতে পারেন তিনি। আর এই নিয়ে এবার মুখ খুললে দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল।

৫) প্যারিস অলিম্পিক্সের সময় নাকি বিনেশ ফোগাটকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ফোন ধরেননি ভারতীয় কুস্তিগির। এক সাক্ষাৎকারে এমনটাই বললেন বিনেশ। প্যারিস অলিম্পিক্সে ১০০ গ্রাম ওজন বেশি হওয়াতে টুর্নামেন্টে থেকে বাতিল করা হয়েছিল বিনেশ ফোগাটকে। সেই কঠিন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেন।

আরও পড়ুন- শনিবার লাল-হলুদের সামনে জামশেদপুর, দল নিয়ে আশাবাদী বিনো

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...