Saturday, April 4, 2026

৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে আগামী বছর ২৮ জানুয়ারি

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা হলে দ্বিতীয় শ্রেষ্ঠ উৎসব হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। গতকাল, বৃহস্পতিবার কলকাতা বইমেলার দিন ঘোষণা করল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে ২০২৫ সালের ২৮ জানুয়ারি থেকে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই সমস্ত পাবলিশার্সদের এবং অন্যান্য দ্রব্যের স্টলের জন্য আবেদনের দিন জানিয়ে দেওয়া হয়েছে গিল্ডের তরফে।

গতকাল রাতে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে ফেসবুক লাইভ করে বইমেলার কথা ঘোষণা করা হয়েছে। সেখানে ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় এবং গিল্ডের সদস্য সুদীপ্ত দে। সুধাংশুবাবু জানান, এবার ২৮ জানুয়ারি থেকে আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে। পুজোর সময় আমরা সকলকে এই আনন্দের খররটি জানালাম। আমরা শুক্রবার থেকেই বইমেলার প্রস্তুতিও শুরু দিচ্ছি। যাঁরা স্টল নেন, তাঁদের আবেদনের চিঠি শুক্রবার থেকেই নেওয়া হবে। ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন নেওয়া হবে। পুজোর ছুটির দিন বাদ থাকবে। ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, পুজোর মতো বইমেলাও উৎসব। আমরা আশা করছি, এবার কলকাতা বইমেলায় রেকর্ড ভিড় হবে। নির্বাচন এবং পরীক্ষার জন্য গত বছর কিছুটা সময় এগিয়ে আনা হয়েছিল বইমেলার। মেলা জানুয়ারি মাসের শেষের দিকেই হয়। এবার ২৮ জানুয়ারি থেকে বইমেলা শুরু হচ্ছে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।’

গত বছর মাসের একদম শেষের দিকে বইমেলা ছিল বলে কিছুটা কমে গিয়েছিল বিক্রি। এবার মাসের শুরুর বইমেলা থাকছে। ফলে, সাধারণ মানুষ হাত খুলে বই কিনতে পারবেন বলে মনে করছে কর্তৃপক্ষ। প্রতিদিন বেলা একটা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। রবিবার এবং ছুটির দিনগুলিতে বইমেলা চলবে রাত ৯টা পর্যন্ত। ৪৭তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি ছিল ব্রিটেন। এবার বইমেলার থিম কান্ট্রি কী হতে চলেছে তা এখনও জানা যায়নি।









Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...