Friday, April 3, 2026

হার্দিকের বোলিং-এ খুশি নন ভারতীয় দলের বোলিং কোচ, কথা দীর্ঘক্ষণ : সূত্র

Date:

Share post:

হার্দিক পান্ডিয়ার বোলিং-এ কি খুশি নন ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল। এমনটাই খবর সূত্রের। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রস্তুতি। কিন্তু জানা যাচ্ছে, সেখানে হার্দিকের বোলিংয়ে খুশি নন মর্কেল।

এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, হার্দিক উইকেটের খুব কাছে বল করছেন। সেটাই দেখে খুশি নন মর্কেল। তার আগে হার্দিকের রান-আপ নিয়েও দীর্ঘক্ষণ কথা বলেন ভারতের বোলিং কোচ। তারপর বোলিং নিয়ে কথা বলেন। এমনিতে মর্কেল খুব একটা কথা বলেন না বলেই জানা যায়। কিন্তু এদিন নেটে হার্দিকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। ভারতীয় অলরাউন্ডারের বোলিং মার্কও ঠিক করে দেন তিনি। তবে মূলত হার্দিকের রিলিজ পয়েন্ট অর্থাৎ যেখান থেকে বল ছুঁড়ছেন, সেটা নিয়েই কথা বলেন বলে খবর। তবে শুধু হার্দিক নন, মর্কেলকে ব্যস্ত থাকতে দেখা গেল আরশদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদবকে নিয়েও।

সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ২-০ জিতেছে ভারত। এবার শুরু টি-২০ সিরিজ। টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

আরও পড়ুন- কথা ভাঙলেন রশিদ, জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন আফগান ক্রিকেটার


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...