Monday, April 6, 2026

চতুর্থীতেই উমা ফিরবেন কৈলাসে, উইকএন্ডে ফিলাডেলফিয়ার বাঙালিরা মাতল দুর্গোৎসবে

Date:

Share post:

প্রবাসে উমা আসেন প্রবাসীদের নিয়মে। দেশের পুজো শুরুর আগেই কোন কোন বার এদেশে বাজে বিসর্জনের ঘণ্টা। রবিবার কলকাতা সহ ভারতের আনাচে কানাচে যখন চতুর্থীর আনন্দ ওই দিন আমেরিকার ফিলাডেলফিয়ায় উমা ফিরে যাবেন কৈলাসে। আবার আসছে বছরের অপেক্ষায়।

অকাল বোধন হলেও , নিয়ম মেনে পুজো হয় ষষ্ঠী থেকে দশমী। বিদেশে থাকলেও প্রতিটি নিয়ম অক্ষরে অক্ষরে পালন হয় ফিলাডেলফিয়ার দুর্গোৎসবে। চণ্ডীপাঠ, অঞ্জলি, সন্ধিপুজো, থেকে মায়ের দর্পণ বিসর্জন, সিঁদুর খেলা কিছুই বাদ যায় না।

শুক্রবার এবারের দুর্গোৎসবের আয়োজন করেছিল ” ঘরোয়া” বাঙ্গালী ক্লাব। মা দুর্গাকে ট্রাকে করে স্টোরেজ থেকে আনা হয় প্রতিবছরের মত। শোভাযাত্রা করে উমাকে ঘরে আনা হয়। শুক্রবার ছিল সপ্তমী। ওই দিন ঘরোয়া অনুষ্ঠান নাচ, গান, কবিতা, নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় পুজো। তবে এবারের বিশেষ আকর্ষণ যেমন বাবুল সুপ্রিয় এবং সৌরেন্দ্র-সৌম্যজিৎ যুগলবন্দি।

বাঙালিরা যেমন আড্ডাবাজ, তেমনই খাদ্যরসিক। কলকাতা থেকে দূরে থেকেও কবজি ডুবিয়ে রসাস্বাদনের সুযোগ কী আর হাতছাড়া করা যায়! তার জন্য কমিটিতে মেম্বার দেড় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিলো মাস দুই আগে থেকে। পুজো আসার অনুভূতিটাই অন্যরকম। শুরু হলে হঠাৎ করে শেষ। বিসর্জনের পর মন আবার অপেক্ষায় থাকে আগামী বছরের। পুজোর শেষ দিনেও নানান অনুষ্ঠানের আয়োজন হলেও উমাকে ছাড়া মনে হয়, ‘ এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া’।

আরও পড়ুন- সম্পত্তিগত বি.বাদ! আন্দুলে নিজের বাড়িতে হাত পা বাঁধা অবস্থায় বৃদ্ধের মৃ.তদেহ উদ্ধার

 

Related articles

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...