Tuesday, March 17, 2026

তৃতীয়াতেও চারশোর বেশি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, মাতলেন ডান্ডিয়ায়

Date:

Share post:

তৃতীয়ার দিনেও শহরের প্রায় ২৫ টি দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জেলার ৪০০টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তবে পুজো উদ্বোধনে গিয়ে এদিন অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। চক্রবেরিয়ার এক পুজো মণ্ডপে গিয়ে ডান্ডিয়া নাচে মাতলেন মুখ্যমন্ত্রী। পা মেলালেন ছোট ছোট নৃত্যশিল্পীদের সঙ্গে। সকলকে জানালেন অভিনন্দন।

আরও পড়ুন- চতুর্থীতেই উমা ফিরবেন কৈলাসে, উইকএন্ডে ফিলাডেলফিয়ার বাঙালিরা মাতল দুর্গোৎসবে

শনিবার বিকেল থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয় শহর জুড়ে। তবে এই বৃষ্টি মাথায় নিয়েই পুজোর উদ্বোধন সারেন তিনি। মুক্তদলের পাশাপাশি বেশ কিছু পূজো মন্ডপে গিয়ে বস্ত্র বিতরণও করেন মুখ্যমন্ত্রী। এদিন চেতলার একাধিক পুজোসহ ৭৬ পল্লী, পদ্মপুকুর, বকুলবাগান, প্রিয়নাথ মল্লিক, ৬৪ পল্লী, ফরোয়ার্ড ব্লক ক্লাব সহ একাধিক পুজোর ফিতে কাটলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেই বিভিন্ন পূজা মন্ডপগুলিতে ভিড় জমতে শুরু করেছে। চতুর্থী থেকে পুজো মণ্ডপগুলিতে উপচে পড়া ভিড় হবে ধরে নিয়েই প্রশাসন তৈরি হয়েছে। প্রশাসনিক কর্তাব্যক্তিরা মণ্ডপে হাজির থাকায় উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তেমনই পুজো উদ্যোক্তাদের পোশাকের প্রশংসা করেছেন। বেশ কিছু পূজো মন্ডপ বিগত বছরের তুলনায় এবারে তাদের থিমে আরও চমক এনেছে। এই বিষয়ে প্রশংসা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। প্রায় সব অনুষ্ঠানেই উৎসবের পাশাপাশি রাজ্যের বেশ কিছু জেলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সে কথা উল্লেখ করেছেন তিনি। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের তরফে ত্রাণের ব্যবস্থা হয়েছে। যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁদের সাহায্য দেওয়া হবে। যে কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাঁদের সকলের বিমার টাকা দেওয়া হবে।

 

spot_img

Related articles

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...