Monday, April 6, 2026

বাবা হতে চলেছেন অক্ষর, সোশ্যাল মিডিয়ায় দিলেন নিজেই খুশির খবর

Date:

Share post:

বাবা হতে চলেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার অক্ষর প্যাটেল। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় খুশির খবর নিজেই ভাগ করে নিলেন। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী মেহার সঙ্গে ভিডিও দিয়ে সুখবর জানান অক্ষর।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় অক্ষর একটি ভিডিও পোস্ট করে লেখেন, ” এক অপূর্ব আনন্দের মুহূর্ত আসতে চলেছে’। পাশে ভালোবাসা ও বাচ্চার ইমোজি। আর ভিডিওয় দেখা যাচ্ছে গর্ভবতী মেহার সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন অক্ষর। বাড়ির সকলের সঙ্গে নতুন সদস্য আগমনের উৎসব করছেন। ঘরোয়া আচার-আচরণও পালন করছেন তাঁরা। ২০২৩ সালের জানুয়ারি মাসে বিয়ে করেন অক্ষর।

খুশির খবর যে আসতে কয়েকদিন আগেই জানিয়েছিলেন অক্ষর। কিছু দিন আগে কপিল শর্মার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অক্ষর। সেখানেই তিনি সুখবরের ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন যে তাঁর পরিবারের জন্য সুখবর আসতে পারে। অক্ষর বলেছিলেন, “আমার প্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। ওঁর পরিবারে সুখবর এসেছে। আমিও কিছু দিনের মধ্যে হয়তো ভাল খবর ভাগ করে নিতে পারব।“

 

View this post on Instagram

 

A post shared by Axar Patel (@akshar.patel)

আরও পড়ুন- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইনিয়েস্তা, বিশেষ বার্তা মেসির


Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...