Saturday, April 4, 2026

জল্পনার অবসান, লাল-হলুদের নতুন কোচ অস্কার ব্রুজো

Date:

Share post:

জল্পনার অবসান। ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ হলেন অস্কার ব্রুজো। এদিন এমনটাই জানান হল লাল-হলুদের পক্ষ থেকে। চলতি আইএসএল-এর প্রথম তিন ম্যাচ হারের পরে ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়ান কার্লোস কুয়াদ্রাত। তারপর থেকেই , কান পাতলে শোনা যাচ্ছিল লাল-হলুদের কোচের হটসিটে বসতে চলেছেন অস্কার ব্রুজো। আর এদিন এমনটাই ঘোষণা করল ইস্টবেঙ্গল। চলতি মরশুমের শেষ পর্যন্ত লাল-হলুদের দায়িত্বে থাকবেন ব্রুজো।

ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে ব্রুজো বলেন, “ আমি আমার দায়িত্ব জানি। ম্যানেজমেন্ট আমার জন্য যে লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে, সেটা পূরণ করার চেষ্টা করব। আমি নিশ্চিত আমরা সফল একটা যাত্রা করতে চলেছি। শুধু আইএসএলে নয়, এএফসি চ্যালেঞ্জ কাপেও। লাল-হলুদের মতো একটি ঐতিহ্যবাহী ক্লাবের দায়িত্ব নিতে পেরে গর্বিত আমি।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ ইস্টবেঙ্গল সমর্থকেরা অত্যন্ত আবেগপ্রবণ। তাঁদের পাশে থাকার অনুরোধ করব। ইস্টবেঙ্গল পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমিও অত্যন্ত খুশি। সমর্থকদের শর্তহীন ভালবাসার প্রতিদান আমরা মাঠের ফলাফলে দেওয়ার চেষ্টা করব।“

ব্রুজো দক্ষিণ এশিয়ায় অন্যতম সফল নাম। বাংলাদেশে বসুন্ধরা কিংসের হয়ে চারটি প্রিমিয়ার লীগ, দুটি ফেডারেশন কাপ এবং একটি স্বাধীনতা কাপের ট্রফি জিতেছেন।

আরও পড়ুন- ফের ক্রীড়া জগৎ-এ শোকের ছাঁয়া, মাত্র ২৬ বছর বয়সেই প্রয়াত কেনিয়ার অ্যাথলিট

 


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...