Monday, April 6, 2026

অপ্রত্যাশিত ধীরগতি! হরিয়ানার গণনায় কংগ্রেসের কাঠগড়ায় কমিশন

Date:

Share post:

বুথ ফেরৎ সমীক্ষাকে উল্টে দিয়ে হরিয়ানার (Haryana) বিধানসভা নির্বাচনে (Assembly Election) জয়ের পথে বিজেপি। গণনার শুরুতে কংগ্রেসের (Congress) পক্ষে ফলাফলের যে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, সময় এগোনোর সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে ফলাফল। আর তাতেই কারচুপির অভিযোগে সরব কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের (Jairam Ramesh) দাবি ভোট গণনার গতি অপ্রত্যাশিতভাবে কমিয়ে দিয়ে ভোট গণনা প্রভাবিত করে নির্বাচন কমিশন (Election Commission of India)। এই অভিযোগ জানিয়ে কমিশনে মেল করেন তিনি। বিকাল ৩টে পর্যন্ত বিজেপির পক্ষে ৫০ টি আসনে জয়ের সম্ভাবনা দেখালেও ৯০ আসনের মধ্যে মাত্র ২১ টি আসনে ফলাফল ঘোষণা করার ঘটনায় সেই সন্দেহ আরও ঘনিভূত হয়, দাবি হরিয়ানা কংগ্রেসের।

হরিয়ানায় পরপর দুবার ক্ষমতায় থাকা বিজেপি (BJP) জমানার ইতি টেনে বিরোধীরা ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী ছিলেন কংগ্রেস নেতারা। রীতিমত মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে পর্যালোচনা শুরু হয়ে গিয়েছিল কংগ্রেস শিবিরে, যখনই বুথ ফেরৎ সমীক্ষা কংগ্রেসের পক্ষে ফলাফল দেখায়। তবে গণনা এগোনোর পরে বিজেপির দিকে জয়ের পাল্লা ভারী হওয়া শুরু হতেই মুখ খোলে আম আদমি পার্টি (AAP)। আপ নেতাদের দাবি, কংগ্রেসের অতিরিক্ত আত্মবিশ্বাস এই ফলাফলের জন্য দায়ী। কার্যত হরিয়ানায় জোট না হওয়ার দায় কংগ্রেসের ঘাড়ে চাপায় তারা।

যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, ভোট গণনার কারচুপিতে দায়ী নির্বাচন কমিশন। আর তার জন্যই সংবাদ মাধ্যমে বা সর্বত্র ভুল বার্তা ছড়াচ্ছে হরিয়ানা নির্বাচনের ফলাফল নিয়ে। আদতে কংগ্রেসই এই নির্বাচনে জিতছে বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, গণনাকেন্দ্রে যেভাবে ভোটের ফলাফল বেরোচ্ছে সেইভাবে কমিশন ফলাফল আপলোড (upload) করছে না। যদি তা করা হত, তাহলে কংগ্রেসের (Congress) জয় সহজেই প্রকাশ্যে আসত। একই দাবি করেন হরিয়ানার কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা। এভাবেই গণনাকে প্রভাবিত করে বিজেপির জয় দেখানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন (ECI), দাবি হুডার।

জয়রাম রমেশের (Jairam Ramesh) অভিযোগের উত্তরে নির্বাচন কমিশন অবশ্য দাবি করেছে গণনা প্রক্রিয়া ধীরগতিতে হচ্ছে না আদৌ। প্রতি পাঁচ মিনিট অন্তর তথ্য আপডেট (update) করা হচ্ছে। বেলা ২টো পর্যন্ত হিসাব অনুযায়ী ২৫ রাউন্ডের গণনা সম্পূর্ণ হয়েছে বলেও দাবি করা হয় কমিশনের তরফে।

Related articles

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...