Tuesday, April 14, 2026

এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের। এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশকে দুরমুশ করল সূর্যকুমার যাদবের দল। এদিন নাজমুল হোসেন শান্তদের ৮৬ রানে হারাল টিম ইন্ডিয়া। সৌজন্যে নিতীশ রেড্ডি এবং রিঙ্কু সিং।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২২১ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট নীতিশ রেড্ডি এবং রিঙ্কু সিং। ৭৪ রান করেন নীতিশ রেড্ডি। ৫৩ রান করেন রিঙ্কু সিং। তবে এদিনও রান পেলেন না সঞ্জু স্যামসন। মাত্র ১০ রান করেন তিনি। অধিনায়ক সূর্যকুমার করেন ৮ রান। ৩২ রান করেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। দুটি করে উইকেট নেন তাস্কিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর।

জবাবে ব্যাট করতে নেমে ১৩৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে একা লড়াই করেন মামাদুল্লাহ। ৪১ রান করেন তিনি। ১৪ রান করেন লিটন দাস। ১৬ রান করেন মেহদি হাসান মিরাজ। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন নীতিশ রেড্ডি, বরুণ চক্রবর্তী।একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, অভিশেক শর্মা, মায়াঙ্ক যাদব, রিয়ান পরাগ।

আরও পড়ুন- ইস্টবেঙ্গলকে সুবিধা, কলকাতা লিগ থেকে নাম তুলে নিল ডায়মন্ড হারবার এফসি


Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...