Saturday, June 13, 2026

রতন সাম্রাজের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা, দায়িত্বে এবার নোয়েল

Date:

Share post:

রতন টাটার (Ratan Naval Tata) জীবনাবসানের পর থেকেই তাঁর উত্তরসূরীর নাম নিয়ে শুরু হয়েছিল জল্পনা। রতনের জায়গায় কে হবেন টাটা ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যান, এই প্রশ্নই ঘুরছিল বাণিজ্যক মহলে। অবশেষে টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান(Tata Trust Chairman) হলেন নোয়েল টাটা। তিনি সদ্য প্রয়াত রতন টাটার সৎ ভাই। শুক্রবার টাটা ট্রাস্টের বোর্ড মেম্বাররা বৈঠকে বসেছিলেন। যেখানে সর্বসম্মতভাবে নোয়েল টাটাকে (Noel Naval Tata) চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এদিন এক বিবৃতিতে টাটা ট্রাস্ট জানিয়েছে, “শুক্রবার রতন টাটার স্মরণসভা ছিল। তারপর হয়েছে জরুরি বৈঠক। সেই বৈঠকে নোয়েল টাটাকে ট্রাস্টের চেয়ারম্যান বাছা হয়েছে।” ২০১০ সালের অগস্ট এবং ২০২১-এর নভেম্বরের মধ্যে টাটা গ্রুপের ট্রেডিং শাখা টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন রতন টাটার ভাই নোয়েল।

এ বিষয়ে টাটা সন্সের প্রাক্তন বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণন বলেছেন, ‘‘নোয়েল খুব ভাল এবং বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো এবং বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো তাঁর দক্ষতা রয়েছে। ফলে ট্রাস্টে নতুন মাত্রা সংযোজন করতে পারবেন তিনি। যেটা ট্রাস্ট চালানোর ক্ষেত্রে খুবই জরুরি।’’

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...