Monday, March 30, 2026

লোকসানের ধাক্কা! ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বোয়িংয়ের

Date:

Share post:

গোটা বিশ্বে চলছে কর্মী ছাঁটাই! অ্যামাজন, গুগলের হাত ধরে এবার কর্মী ছাঁটাইয়ের পথে নামল বিমান সংস্থা অ্যাভিয়েশন জায়ান্ট বোয়িং। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিমান সংস্থা প্রায় ১০ শতাংশ কর্মী অর্থাৎ ১৭০০০ জনকে ছাঁটাই করতে চলেছে বলে জানা গিয়েছে।

এই ছাঁটাই প্রসঙ্গ নিয়ে বোয়িংয়ের প্রেসিডেন্ট ও সিইও কেলি অর্টবার্গ কর্মীদের ইমেল করেছেন। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘আমাদের ব্যবসা একটি কঠিন অবস্থানে রয়েছে। আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই আমাদের সংস্থাকে পুনরুদ্ধার করার জন্য কঠোর সিদ্ধান্ত নেওয়া দরকার। শুধু তাই নয় প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে কাঠামোগত পরিবর্তন করতে হবে। তাই আগামী মাসগুলিতে প্রায় ১০ শতাংশ কর্মী কমানোর পরিকল্পনা করা হয়েছে। তাতে ১৭০০০ জনকে ছাঁটাই করা হতে পারে।’

কেলি অর্টবার্গ আরও জানিয়েছেন, ‘ 777X বিমান ২০২৬ সালের আগে চালানো হবে না। কারণ, বর্তমানে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। পাশাপাশি কর্মীদের লাগাতার চলছে কর্মবিরতি। সেই জন্য এই বিমান পরিষেবাটি পিছিয়ে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন- জাতিগত জনগণনার সমালোচনায় সংঘ প্রধান মোহন ভাগবত

 

Related articles

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...