Monday, March 30, 2026

হংকং সুপার সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন বাংলার মনোজ তিওয়ারি

Date:

Share post:

হংকং সুপার সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন বাংলার মনোজ তিওয়ারি। এই টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেবেন রবিন উথাপ্পা। ক্রিকেট বিশ্বে জনপ্রিয় এই টুর্নামেন্ট। একটা সময় ব্রায়ান লারা, ওয়াসিম আক্রম, শেন ওয়ার্ন, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলের মতো কিংবদন্তিরা খেলেছেন। টুর্নামেন্টের ফরম্যাট ব্যতিক্রমী হওয়ায় এর বিনোদনও আলাদা। টুর্নামেন্টের ২০তম সংস্করণে অংশ নেবে ১২টি দল। খেলবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো টিমও।

হংকং সুপার সিক্সেস শুরু হয়েছিল ১৯৯২ সালে। ২০০৫ সালে চ্য়াম্পিয়ন হয়েছিল ভারত। তবে ২০১৭ সাল থেকে এই টুর্নামেন্ট বন্ধ ছিল। ফের শুরু হচ্ছে হংকং সুপার সিক্সেস। টুর্নামেন্টের নাম থেকেই যেন এর বৈচিত্র আন্দাজ করা যায়। ছ-জন করে প্লেয়ার নিয়ে ম্যাচ। পাঁচ ওভারের খেলা। তবে ফাইনাল পাঁচ ওভারের হলেও প্রতি ওভারে ৮টি ডেলিভারি। ফাইনালে উইকেট কিপার ছাড়া ফিল্ডিং টিমের প্রত্যেককেই বোলিং করতে হবে।ওয়াইড এবং নো বলে ব্যাটিং টিম পাবে ২ রান করে। একজন ব্যাটার ৩১ রানে পৌঁছে গেলে তাঁকে ক্রিজ ছাড়তে হবে। তিনি ফের মাঠে নামতে পারবেন যদি তাঁর সতীর্থরা সকলে আউট হয়ে যান কিংবা অবসৃত হন। ১ নভেম্বর শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচেই মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।









Related articles

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...