Sunday, June 21, 2026

সোমবার থেকে আংশিক কর্মবিরতির ডাক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের

Date:

Share post:

আর জি কর কাণ্ড নিয়ে অনশনে ৮ জুনিয়র ডাক্তার। তাদের সহমর্মিতা দেখাতে সরকারি হাসপাতালের (Hospital) চিকিৎসকদের ‘লোক দেখানো’ পদত্যাগের পরে এবার কর্মবিরতিতে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা (Doctor)। তবে একে কর্মবিরতি না বলে আংশিক কর্মবিরতি বলতে চাইছেন তাঁরা এবং তাঁদের আশ্বাস এর জেরে জরুরি পরিষেবা বন্ধ হবে না। আবার একইসঙ্গে তাঁদের দাবি, কোনটা জরুরি সেটা ঠিক করবেন তাঁরাই!
শনিবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে থেকে সাংবাদিক বৈঠক করে বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা (Doctor) জানান, সোমবার থেকে আংশিক কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। ১৪ অক্টোবর সকাল ৬টা থেকে ১৬ অক্টোবর সকাল ৬ – ৪৮ ঘণ্টার আংশিক কর্মরিরতি পালন করা হবে। এই কর্মবিরতির কারণে জরুরি বিভাগ ছাড়া বেসরকারি হাসপাতালগুলির সব পরিষেবা বন্ধ থাকবে। এর জেরে রোগী-ভোগান্তির আশঙ্কা থাকছে। কিন্তু চিকিৎসকদের বক্তব্য, ‘‘এটা শুধু ডাক্তারদের আন্দোলন নয়, এটা জনগণের আন্দোলন। জনগণ প্রথম থেকেই চিকিৎসকদের পাশে রয়েছেন। আমরা জনগণের কথা ভেবে জরুরি ব্যবস্থা পুরোপুরি চালু থাকবে। কোনও রোগীর কোনও অসুবিধা হবে না। সাধারণ মানুষের কাছে আবেদন, যদি কখনও কোনও জরুরি অবস্থা হয়, তখন যে কোনও সময়ে হাসপাতালে যাবেন, চিকিৎসকেরা সব সময় সাহায্য করবেন।’’
জুনিয়র ডাক্তারদের আন্দোলনে প্রথম থেকেই রয়েছেন সিনিয়ররা। শনিবার ধর্মতলা চত্বর থেকেই দু’দিনের আংশিক কর্মবিরতির ডাক দিলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা। তবে প্রশ্ন উঠছে, বেসরকারি হাসপাতালে অযথা রোগীর বিল বাড়ানো, টাকা না দিলে দেহ না ছাড়া, অপ্রয়োজনীয় ওষুধ এবং টেস্ট করানো- এইসব বেনিয়মের বিরুদ্ধে কবে আওয়াজ তুলবেন এই আন্দোলনকারী চিকিৎসকরা!







Related articles

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...