Wednesday, June 24, 2026

তিথি মেনে আজই বিজয়া, সিঁদুর খেলা-কনকাঞ্জলিতে উমা বিদায়ের প্রস্তুতি!

Date:

Share post:

সারা বছরের প্রতীক্ষার অবসানে দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠা বাঙালি আজ মন খারাপ। পঞ্জিকা বলছে, সকাল থেকে দশমীর পুজোর (Dashami)শুরু হয়েছে। বারোয়ারী পুজোগুলো রবিবার থেকে প্রতিমা নিরঞ্জনের সিদ্ধান্ত নিলেও বনেদি বাড়িতে আজই রীতি মেনে কনকাঞ্জলি আর সিঁদুর খেলায় উমা বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। সকাল থেকে ইছামতি নদীতে প্রতিমা নিরঞ্জন শুরু।

হাওড়া-কলকাতা শহর ১৬টি ঘাটে নিরঞ্জনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছে কলকাতা পুলিশ এবং মিউনিসিপাল কর্পোরেশন। চার দিনের পুজো এবার তিনদিনেই শেষ, যদিও পশ্চিমবঙ্গ সরকারের তরফে আয়োজিত পুজো কার্নিভাল হবে আগামী মঙ্গলবার অর্থাৎ ১৫ অক্টোবর। ওইদিনই নিরঞ্জনের সময়সীমা শেষ হচ্ছে। এদিন সকালের টাকির কুবের পরিবারের ৩০০ বছরের প্রাচীন পুজোয় সিঁদুর খেলা আর চোখের জলে উমা বিদায় নিলেন। সকাল ন’টা নাগাদ নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হয়। শোভাবাজার রাজবাটি থেকে শুরু করে শ্রীরামপুর রাজবাড়ী সর্বত্রই দশমীর পুজো চলছে। কলকাতা পুলিশ সূত্রে খবর বিকেলের পর থেকে বনেদী বাড়ির বেশ কিছু প্রতিমা নিরঞ্জন শুরু হবে। প্রতিটি গঙ্গার ঘাটে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। অপেক্ষা আরও এক বছরের!

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...