Monday, March 23, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফির আগে বড় ধাক্কা অজি শিবিরে, বিবৃতি দিয়ে জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া

Date:

Share post:

২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। তবে তার আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। বর্ডার গাভাস্কর ট্রফিতে খেলতে পারবেন না ক্যামেরুন গ্রিন। এদিন এমনটাই জানান হল ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। জানা যাচ্ছে, চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। অন্তত ছ’মাস মাঠের বাইরে থাকতে হবে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে।

এই নিয়ে এদিন ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের সময় গ্রিন পিঠে ব্যথার কথা জানিয়েছিল। চোটের জায়গায় স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন, গ্রিনের স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। জোরে বোলারদের ক্ষেত্রে এই ধরনের চোট স্বাভাবিক। এই পরিস্থিতিতে ওর পক্ষে খেলা সম্ভব নয়। সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য অস্ত্রোপচার করাতে হবে। ছ’মাস মতো মাঠের বাইরে থাকতে হবে গ্রিনকে।“ পিঠে ব্যথার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচ খেলতে পারেননি গ্রিন। তৃতীয় ম্যাচে খেলেন তিনি। খেলা শেষ হওয়ার পর আবার পিঠে যন্ত্রণা শুরু হয়েছিল গ্রিনের। তারপর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি।

২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্টের সিরিজ। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করার জন্য দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজ। এই সিরিজে গ্রিনের ছিটকে যাওয়া যেমনভাবে অস্ট্রেলিয়ার কাছে বড় ধাক্কা। একই সঙ্গে বাড়তি সুবিধা ভারতীয় দলের কাছে।

আরও পড়ুন- নজির গড়লেন ঐহিকা-সুতীর্থা জুটি, এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করলেন তাঁরা


Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...